৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছর একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।এ বছর ভাষা আন্দোলনে ২ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৪ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, সমাজসেবায় ২ জন, গবেষণায় ৪ জন একুশে পদক পাচ্ছেন। এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় ১ জন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।এ বছর যারা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন এরা হলেন- ‘ভাষা আন্দোলন’ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি…
Read MoreMonth: February 2022
সংক্রমণ রোধে বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বিস্তার রোধে এই বিধিনিষেধ জারি করা হলো। এর ফলে উন্মুক্ত স্থানে এবং ভবনের ভেতরে যেকোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগদান করবেন, তাদের টিকার সনদ থাকতে হবে। এ সময় সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে বলেও জানানো হয়।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ…
Read Moreঢাকার ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৫ জনকে জরিমানা
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জন ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়। বুধবার( ২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। জরিমানাকৃতদের মধ্যে রোমান রেজা, সাইফুল ইসলাম, কাউসার ইসলাম ও বোরহান উদ্দিনকে ২ লাখ করে ৮ লাখ এবং মোস্তফা কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মহিষাশী এলাকার বিপ্লব মাষ্টারের ১ টি ভেকু জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী…
Read Moreফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান (৫৮) নামে এক ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। এ সময় তিনি নিজের পিস্তল কপালে ঠেকিয়ে গুলি চালান। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। গত রাত ৯টায় ধানমন্ডির ৭ নম্বর রোডের বাড়ির লেভেল-৫ এর একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে তিনি…
Read Moreবিএনপি নতজানু, ভঙ্গুর এবং পর নির্ভর একটি রাজনৈতিক দল :সেতুমন্ত্রী
২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): বিএনপি নতজানু, ভঙ্গুর এবং পর নির্ভর একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, তারা জনগণের কাছে যায় না, যায় বিদেশীদের কাছে আর বিদেশী দূতাবাসের কাছে। ক্ষমতায় বিদেশীরা বসাবে না, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ। ওবায়দুল কাদের আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ সব মন্তব্য করেন।সেতু মন্ত্রী বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে। এখন বলছে প্রবাসী একজন বাংলাদেশী এ কাজ করছেন।ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে
২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফায় বাড়তে পারে। সে ক্ষেত্রে দুই সপ্তাহ না বাড়িয়ে এক সপ্তাহ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বুধবার বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। এ জন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। তবে তিনি এ–ও বলেন, ‘আমরা অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’ করোনা সংক্রমণের…
Read Moreচলতি বছরে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে :ওবায়দুল কাদের
১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।এ সময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর…
Read Moreসাভারে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): ঢাকার সাভারে অজ্ঞাত এক নারীর মস্তক, বাম হাত ও কোমরের নীচ থেকে দুই পা বিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার একটি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে, বিকেলে সাদাপুর খালের পাশে সড়ক দিয়ে হাটার সময় পথচারীরা পলিথিনে মোড়ানো একটি হাতের অংশ দেখতে পায়। মূহুর্তের মধ্যে খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা এক নজর দেখার জন্য খালের পাড়ে ভিড় জমায়। তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে…
Read Moreজনসংখ্যা বাড়াতে প্রণোদনা ঘোষণা চীনে
১ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক):বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। জনসংখ্যা কমাতে সেখানে ‘এক সন্তান নীতি’ চালু করেছিল দেশটির কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ সময় ধরে এই নীতি মেনে চলায় তা হিতে বিপরীত হয়েছে। এর ফলে পৃথিবীর অন্যতম বৃহৎ এই দেশটিতে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে। ফলে কর্মঠ লোক পাওয়া যাচ্ছে না। তবে কর্মী সংকট কাটাতে এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছে চীনা সরকার। এই পরিস্থিতিতে কর্মীদের জন্য লোভনীয় অফার দিয়েছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ওই সংস্থা ঘোষণা…
Read More