সপ্তাহ ব্যাপী কঠোর লকডাউনে সাভার ও ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিকদের চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সপ্তাহ ব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে। সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানা কর্তপক্ষ শ্রমিকদের যাতায়াতের গাড়ি না দিতে পারায় শ্রমিকরা পায়ে হেটেই অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। অনেকে আবার দশ টাকার গাড়ি ভাড়া যেখানে সেখানে পঞ্চাশ টাকা দিয়ে ভ্যানে অথবা রিকসায় করে কারখানায় যাচ্ছেন গাদাগাদি করে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কারখানায় শ্রমিকদের প্রবেশে জীবানু নাশক স্প্রে মেশিন থাকলেও অনেক কারখানায় তা নেই। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার,ধামরাই,বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কে নিজস্ব ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার,পণ্যবাহী ট্রাকসহ নানা যানবাহন চলাচল করতে দেখা গেছে। অনেক ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেল চালক মহাসড়কে দুই জনের পরিবর্তে তিনজন উঠিয়ে বাড়তি টাকা লাভের জন্য দুর্ঘটনায় ঘটাচ্ছে মহাসড়কে। বিনা প্রয়োজনে মানুষ যেন রাস্তায় বের না হয় সেজন্য মহাসড়কে টহল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী,বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ বাহিনী। মাস্ক ছাড়া কেউ বাহির হলে জড়িমানা করছে মাঠে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। গার্মেন্টস শ্রমিকরা জানায় লকডাউনের কারণে তারা কারখানায় যাতায়াতের গাড়ি না পেয়ে তারা চরম দুর্ভোগে পড়েছে। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ এ দুই উপজেলায় পোশাক কারখানা চালু রয়েছে প্রায় ১৩’শ বেশী। শ্রমিকসহ মানুষের বসবাস প্রায় কয়েক লক্ষ।

Related posts

Leave a Comment