৭ মে,২০২১(বিবিনিউজ):ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযুক্তি হচ্ছে ডিজিটাল যুগের মহাসড়ক।‘ডিজিটালাইজেশন হচ্ছে বাংলাদেশের অগ্রগতির লাইফ লাইন’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় টেলিযোগাযোগ খাত ব্যক্তিগত পর্যায় থেকে এখন রাষ্ট্রীয় জীবনের মূখ্য বিষয়ে দাঁড়িয়েছে। তিনি গ্রাহক সেবার মানোন্নয়নে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টদের আরও যত্মশীল হওয়ার প্রয়োজনিয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।মন্ত্রী বলেন, উন্নত গ্রাহক সেবার বিষয়টি এখনো পর্যাপ্ত নয়। মোবাইল ফোন অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরও তৎপর হতে হবে।মোস্তাফা জব্বার বৃহস্পতিবার বিকেলে জিএসএমএ’র বাংলাদেশ মোবাইল ইন্ডাষ্ট্রির ট্যাক্স স্টাডির উদ্বোধন উপলক্ষ্যে ভার্চূয়ালী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়…
Read MoreMonth: May 2021
আগামীকাল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন
৭ মে,২০২১(বিবিনিউজ): আগামীকাল ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্যপ্রতিভা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন। বাংলা ক্যালেন্ডারের দু’টি মুখস্থ করা দিন পঁচিশে বৈশাখ জন্মতিথি, বাইশে শ্রাবণ কবির প্রয়াণতিথি। রবীন্দ্রনাথ বাঙালি ব্যক্তিমননে আবদ্ধ থাকেন বিশেষ ভাবে এই দ’ুটি দিনই।১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়। জন্মদিনের আড়ম্বর নিয়ে কবি নিজেই ১৩৪৩ সালে প্রবাসী পত্রিকায় লিখেছেন, ‘খ্যাতির কলবরমুখর প্রাঙ্গণে আমার জন্মদিনের যে আসন পাতা রয়েছে সেখানে স্থান নিতে আমার মন যায় না। আজ আমার প্রয়োজন স্তব্দতায় শান্তিতে।’দেশে বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কবির জন্মদিন…
Read Moreমিঠুন-দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা
৭ মে,২০২১(বিবিনিউজ):পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। কলকাতা ও পুরুলিয়ায় গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি মামলা করেছে তৃণমূল। রাজ্যে এসব মামলার পাশাপাশি অব্যাহত আছে নির্বাচন-পরবর্তী সংঘর্ষ। গতকাল পুরুলিয়ার মানবাজার এলাকার বোরো থানায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনেন পুরুলিয়ার তৃণমূল নেতা সুজিত কুমার মাহাত। তাঁর অভিযোগ, ২৩ মার্চ পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার প্রচারে এসে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বোরো হাটতলা ময়দানে বিজেপির জনসভায় মমতাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘বারমুডা পরুন দিদি।’ মমতা আহত হওয়ার পর এ…
Read Moreআশুলিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার,৭ মে ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সাভার সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোরশেদ আলম চৌধুরী।এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read Moreধামরাইয়ে দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণের কার্যক্রম উদ্ধোধন
৬ মে ২০২১ (বিবিনিউজ):দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত ভিজিফের চালের পরিবর্তে নগদ টাকা বিতরণ করছে ঢাকার ধামরাই পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত্বরে এ টাকা বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির। এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থরা যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষেই ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ। এতে প্রতি পরিবারকে ৪শ ৫০ টাকা করে দিচ্ছেন বলে জানান তিনি।
Read Moreমালয়েশিয়ায় যেতে নিষেধাজ্ঞা আসছে বাংলাদেশিদের ভ্রমণে
৬ মে ২০২১(বিবিনিউজ ) :করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কড়াকড়ির অংশ হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে মালয়েশিয়া। বুধবার দেশটির নিরাপত্তাবিষয়ক সিনিয়র মিনিস্টার ইসমাইল সাবরি ইয়াকুবের বরাত দিয়ে স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাওয়ায় গত ২৮ এপ্রিল ভারত থেকে প্রবেশ নিষিদ্ধ করে মালয়েশিয়া। এবার ভারতের প্রতিবেশী চার দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে দেশটি। তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা জানাননি ইসমাইল সাবরি ইয়াকুব। ভারত থেকে জাহাজ এবং মালয়েশিয়ার ওয়ার্ক পারমিটধারী ভারতীয় নাগরিকদের সে দেশে প্রবেশ…
Read Moreনকশা অনুমোদন না নিয়েই এফবিসিসিআই ভবন
৫ মে ২০২১(বিবিনিউজ ) :নকশা অনুমোদন না করেই পুরান ঢাকার হাটখোলায় বহুতল ভবন নির্মাণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সে কারণে দীর্ঘদিন ধরে ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। এফবিসিসিআইয়ের নতুন লোগো ও সংস্কার করা মতিঝিলের ফেডারেশন ভবনের (নতুন নাম এফবিসিসিআই আইকন) উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘হাটখোলার ভবনটি তিন বছর ধরে পড়ে আছে। কারণ, ভবনটির নকশা পাস করা ছিল না। আমরা সম্প্রতি নকশা পাস করেছি।’ তিনি আরও জানান, মতিঝিলের ভবনের মালিকানা এখনো এফবিসিসিআইয়ের নামে নেই। মালিকানা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই কাজটি হবে বলে…
Read Moreকরোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্তের হার ৮.৫৯
৫ মে ২০২১(বিবিনিউজ ) :দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা) পর্যন্ত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৭৪২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন মঙ্গলবার দেশে ১ হাজার ৯১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৭৫৫ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪…
Read Moreযুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ নাগরিককে আগামী ৪ জুলাই নাগাদ প্রথম ডোজ
৫ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক) : প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ নাগরিককে আগামী ৪ জুলাই নাগাদ কোভিড-১৯ টিকার অন্ততপক্ষে প্রথম ডোজ দিতে চান। এ দিন হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দেয়া ভাষণে বাইডেন এ উচ্চাকাক্সক্ষী লক্ষ্যের ঘোষণা দেবেন।এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আংশিকভাবে কমপক্ষে ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিন দেয়ার পাশাপাশি বাইডেন একই সময়ে ১৬ কোটি আমেরিকানকে উভয় ডোজ টিকা দিতে চান।সিনিয়র এক কর্মকর্তা জানান, মাত্র ৬০ দিনে এই লক্ষ্যে পৌঁছানো ‘সহজ না হলেও আমরা…
Read More৫ মে ২০২১(বিবিনিউজ ): পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্র) অবস্থান করতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ তাতে এই নির্দেশনা রয়েছে। এতে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আব্যশিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এ ছাড়া দোকান পাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট ও শপিং…
Read More