আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে হামলা


১৪ মার্চ ২০২১ (বিবিনিউজ ডেস্ক): আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। শনিবার সেদেশের সরকার বিরোধী একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি গাড়িতে এই হামলা চালায়। তারা গাড়িতে লাথি মারে এবং গাড়িটি লক্ষ্য করে পাথর ছুঁড়ে। দাবানলে ক্ষতিগ্রস্ত দেশটির একটি এলাকা পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
দক্ষিণের পাতাগোনিয়া অঞ্চলে লাগো পিউলো শহরে একটি কমিউনিটি সেন্টার থেকে বেড় হয়ে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এই হামলার শিকার হন প্রেসিডেন্ট আলবার্তো
এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকে বহনকারী গাড়িটির গতি রোধ করে গাড়িতে লাথি মারে এবং পাথর ছুড়ে, এতে গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে যায়। টিভি খবরের ফুটেজে এ দৃশ্য দেখা যায়।
শহরটি ঘিরে প্রদেশটির কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “আমি নিশ্চিত চুবুতের লোকেরা কিংবা যারা আমাদের প্রিয় আর্জেন্টিনায় বাস করেন তারা এ হামলায় অংশ নেয়নি।”
বিক্ষোভকারীরা পুলিশ প্রহরায় প্রেসিডেন্টকে বহনকারী মিনিবাসটি গতিরোধ কওে হামলা চালায়। এ সময় প্রেসিডেন্টের সফরসঙ্গীদের বহনকারি গাড়িগুলো একটু দুরে ছিল। তবে গাড়িগুলো কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় প্রেসিডেন্টের গাড়িবহর দ্রুত ভিড়ের মধ্য থেকে বেড়িয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরে পাতাগোনিয়া দাবানলে জ্বলছে, এতে ১ জনের মৃত্যু এবং ১১জন আহত হয়েছে। অনেক এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গভর্নর বলেছেন, কয়েকটি শহরে পানি ও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

Related posts

Leave a Comment