সাভারে বিপিএটিসিকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে:জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার ,১ ফেব্রুয়ারি,২০২১(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ সিভিল সার্ভিস কর্মকর্তাদের জন্য দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। ১৯৮৪ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে দক্ষ সিভিল সার্ভিস কর্মকর্তা তৈরীতে কাজ করে যাচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনীর পাশে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে প্রশিক্ষণে আসা সরকারী কর্মকর্তাদের মনে আনন্দ দেওয়ার জন্য একটি আকর্ষণীয় চা বাগান,গোলাপ ফুলের বাগান,অর্কিড বাগান,জারবেরা বাগান,গাধা ফুলের বাগান করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা যেখানে প্রতিনিয়ত সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া সেই সাথে এখানে একটি বড় পুকুর রয়েছে। পুকুরের উপর করা হয়েছে একটি রাজ হাঁসের খামার। পুকুরের মাছ ও রাজ হাঁসের ডিম প্রতিনিয়ত এখানকার কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সাশ্রয়ী দামে বিক্রি করা হয়। প্রশিক্ষণার্থী এবং দর্শনার্থীদের জন্য নেচার অবজারভেশন সেন্টার করা হয়েছে যেখান থেকে উপভোগ করা যায় পার্শ্ববর্তী লেক ও সবুজ গাছগাছালির নৈসর্গিক সৌন্দর্য বিশেষ করে শীতকালে অতিথি পাখিদের নানাবিধ কার্যকলাপ যা মনকে প্রফুল্ল ও সতেজ করতে সহায়তা করে। এছাড়াও এখানে কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংক লোনসহ সুবিধার জন্য সোনালী ব্যাংকের একটি শাখাও করা হয়েছে। এছাড়া মুল গেটের সামনে করা হয়েছে একটি দৃষ্টি নন্দন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। সেখানে রাতের আলো মানুষকে দিচ্ছে বাড়তি আনন্দ। এছাড়া প্রতিটি ভবনের ছাদে করা হয়েছে ছাদ বাগান এই ছাদ বাগান গুলোতে দেশীয় ফলের গাছের পাশাপাশি বিদেশী ফলের গাছও রয়েছে। রয়েছে বারোমাসী ফলের গাছ।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ও সচিব রকিব হোসেন এনডিসি বলেন,এ প্রতিষ্ঠানটি সিভিল সার্ভিসের নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য ৬ মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৭০ দিন মেয়াদী উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স, যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৫ দিন মেয়াদী সিনিয়র স্টাফ কোর্স, অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য পলিসি প্লানিং এন্ড ম্যানেজমেন্ট কোর্স এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য পলিসি ডায়লগ আয়োজন করে থাকে। এছাড়া প্রতি বছর আন্তর্জাতিক কনফারেন্স, ওয়ার্কশপ, সিম্পোজিয়ামসহ সরকারের বিভিন্ন ম্যান্ডেট এবং নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকে। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ বান্ধব বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণকে একটি উন্নত ও স্বাস্থ্যকর পরিবেশে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রশিক্ষণার্থীদের জ্ঞান চর্চার জন্য রয়েছে একটি বিশাল লাইব্রেরী। লাইব্রেরীতে রয়েছে প্রায় দেড় লক্ষের কাছাকাছি বইয়ের কালেকশন। কেন্দ্রে রয়েছে সাড়ে ছয় শত আসন বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ও আধুনিক অডিটরিয়াম। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রশিক্ষণের পাশাপাশি শারিরীকভাবে সুস্থ্য রাখার জন্য সুবিশাল একটি খেলার মাঠ রয়েছে। ইনডোর গেমস হল রুমে রয়েছে ভলিবল ও ব্যাডমিন্টন খেলার একাধিক কোর্ট। উক্ত হল রুমে রয়েছে একটি দর্শক গ্যালারি। ইনডোর গেমস হলের পাশে রয়েছে একাধিক বাস্কেটবল এবং ৩টি টেনিস কোর্ট। শারিরীক ফিটনেস ধরে রাখার জন্য রয়েছে আধুনিক সুবিধা সংবলিত একটি জীমনেসিয়াম। আরো রয়েছে ২.২ কিলোমিটার বিশিষ্ট একটি জগিং ট্র্যাক। ইন্টারন্যাশনাল ট্রেনিং কমপ্লেক্স একটি আন্তর্জাতিক মানসম্মত ভবন। যেখানে রয়েছে ত্রি-স্টার মানের আবাসন সুবিধা সংবলিত ডরমিটরী এবং আধুনিক ক্লাসরুম ও কনফারেন্স রুম। প্রশিক্ষণার্থীদের রিফ্রেশমেন্ট এবং খাবার ব্যবস্থাপনার জন্য রয়েছে একটি আধুনিক ক্যাফেটেরিয়া। যেখানে ৭০০ জন প্রশিক্ষণার্থী একত্রে খাবার খেতে পারেন। কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য একটি কমিউনিটি সেন্টার এবং একটি মসজিদ এবং ঈদগা রয়েছে। আবাসিক এলাকায় বসবাসকারী কর্মকর্তাদের জন্য একাধিক অবকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া রয়েছে একটি স্কুল ও কলেজ। এছাড়াও বিপিএটিসি প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের’ আওতায় ২০ তলা ভবনের নকশা মাননীয় প্রধানমন্ত্রী কর্তক অনুমোদিত হয়েছে। খুব শীর্ঘই সেনাবাহিনী ইঞ্জিনিয়ার কোরের মাধ্যমে কাজ শুরু হবে। ১৫তলা বিশিষ্ট ডরমিটরী ভবন ও ৪ তলা বিশিষ্ট ক্লিনিক নির্মাণ কাজ চলমান রয়েছে। ৫৪ একর জমির উপর বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র অবস্থিত।

এবিষয়ে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,বাংলাদেশ লোক প্রশাসনকে আকর্ষণীয় করে তুলতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে বর্তমান সরকার।

Related posts

Leave a Comment