উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাভার পৌরসভা নির্বাচন

ষ্টাফ রিপোর্টার, ১৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সাভার পৌরসভা নির্বাচন। সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল গণি। অন্যদিকে কাতলাপুর এলাকায় একটি ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী রেফাত উল্লাহ। এছাড়া সাভারের রাজাশন এলাকায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ বিক্ষুব্ধ লোক জনকে মারধর করে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কর্মীদের মারধর করার অভিযোগ করেন। এদিকে নির্বাচন উপলক্ষে সাভার ভোট কেন্দ্র গুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read More

রাজধানী থেকে ১৩ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার, ১৫ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।গভীর রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ জানায়,গোপন সংবাদের ভিতিত্বে রাতে গুলশান এলাকায় অভিযান চালায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। এসময় মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল,আনিসুল হক,মুর্তুজা,স্বপন মিয়া,আল আমিন তালুকদার,মঈন,জাহাঙ্গীর আলম,আশরাফুল ইসলাম,জাহেদুল ইসলাম,সাজেদুল ইসলাম,তরিকুল ইসলাম,ওমর ফারুক,ও কালাম মিয়াসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৬ ক্যান বিয়ার,১৬০ বোতল বিদেশী মদ,মাদক বিক্রির নগদ ১,৬২,৬০ টাকা ও ২২ টি মোবাইল ফোন উদ্ধার করা…

Read More

ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে দ্বিতীয় দিনেরমত এক পাশে যানচলাচল বন্ধ

ষ্টাফ রিপোর্টার,১৫ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ফাটল ব্রীজে দ্বিতীয় দিনেরমত এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় এখনো ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। এদিকে সকালে ফাটল ব্রীজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন। এসময় সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন,আজকে দুপুর নাগাত ফাটল ব্রীজটির কাজ শুরু হতে পারে। এজন্য দ্রুত ফাটল ব্রীজটি মেরামত করে আগামী কালের মধ্যে ব্রীজের দু’পাশে যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে। এছাড়া পুরো ব্রীজটি মেরামত করতে আরও দশ থেকে বিশ…

Read More

দিহান মাদক সেবন করেছিলেন কি না , পরীক্ষার অনুমতি

১৩ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহান ধর্ষণের আগে যৌন উত্তেজনাকর কোনো ওষুধ ও মাদক সেবন করেছিলেন কি না, তা পরীক্ষা করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ. ফ. ম আসাদুজ্জামান পরীক্ষার অনুমতি চেয়ে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, কারাগারে থাকা আসামি দিহান ধর্ষণকালে কোনো মাদক সেবন করেছিলেন কি না, তা জানার জন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন। এ ছাড়া তিনি ধর্ষণকালে যৌনশক্তিবর্ধক…

Read More

ভ্যাকসিন আনা সহজ, দেওয়া কঠিন: অর্থমন্ত্রী

১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে জাতির চাহিদা হচ্ছে কোভিড-১৯-এর ভ্যাকসিন । কিন্তু ভ্যাকসিন আনা সহজ, দেওয়া কঠিন। আজ বুধবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, সবাইকে ভ্যাকসিন তথা টিকার আওতায় আনা জটিল কাজ। কারা পাবে—সে জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায় চিহ্নিত করা হবে। সবাই অপেক্ষা করে আছেন কবে ভ্যাকসিনের কাজটা শুরু করা হবে। কবে ভ্যাকসিন সবাইকে দেওয়া শেষ করা যাবে। আমরা দেখব যে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কত এবং আমরা কত…

Read More

বাড়ল শনাক্তের সংখ্যা

১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৯০ রোগী শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ শনাক্তের…

Read More

ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক পুলিশ। আটক ভন্ড কবিরাজের নাম সালাম মিয়া (৪৫)। সে ওই এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।পুলিশ বলছে,দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ভন্ড কবিরাজ সালাম মিয়া বিভিন্ন বয়সী মানুষকে প্রতারণা করে চিকিৎসা সেবা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে ওই এলাকার এক গৃহবধু গতকাল তার কাছে চিকিৎসা সেবা নিতে গেলে ওই ভন্ড কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ…

Read More

বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ:সাভারে কে এম নূরুল হুদা

ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসময় আরও বলেন,বিএনপিকে সবসময় যেকোন নির্বাচনে আস্তায় আনার চেষ্টা করা হয় জানিয়ে তিনি আরও বলেন,শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেকোন দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায়…

Read More

নানা আয়োজনে জাবির পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার,২০২১ (বিবিনিউজ):নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিবসটির সুচনা করে বক্তব্য প্রদান করে পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। পরে সেখানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়ান রেজিষ্টার কানিজ ফাতেমাসহ উপাচার্য পন্থি শিক্ষকরা। এদিকে উপাচার্য বিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় পতাকা উড়িয়ে ও কেক কেটে পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়শনের ব্যানারে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ…

Read More

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ

শেখ সালমা,১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১ জানুয়ারী ২০২১ তারিখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে,সামাজিক দুরত্ব বজায় রেখে সিংগাইর উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ করা হলো।চলতি বছর উৎসব করে এ কার্যক্রম শুরু করা না হলেও নতুন বই হাতে পেয়ে অনেক খুশী শিক্ষার্থীরা। এ সময় সিংগাইর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুশফিকুর রহমান খান হান্নান,সিংগাইর উপজেলা প্রশাসন, সিংগাইর এর সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা,উপজেলা শিক্ষা অফিসার জনাব নার্গিস আক্তার ,ইউআরসি ইন্সট্রাক্টর জনাব জোহরা খাতুন, সহকারী…

Read More