১১ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জনগণের ভোটে আওয়ামী লীগ দীর্ঘকাল দেশ পরিচালনার সুযোগ পাওয়াতেই বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ, স্বনির্ভর এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠছে।প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার সুযোগের প্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট হয়েছে যে, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে; যেটি অতীতে ছিলনা এবং বাংলাদেশ নাম বললেই ঝড়, বন্যা আর দারিদ্রের দেশ বলে বিশ্বে অনেকে মনে করতো।’তিনি বলেন, ‘বিশ্বের এই বাংলাদেশ দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষাসহ মানুষের জীবন মান উন্নয়নে আজকে দৃষ্টান্ত সৃষ্টি করেছে যা আমাদের অব্যাহত রাখতে…
Read MoreMonth: January 2021
সকল প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জেলা প্রশাসকের
শেখ এ কে আজাদ,সাভার,১১ জানুয়ারী ২০২১(বিবিনিউজ):সাভার পৌরসভা সাধারন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীর সাথে মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন,সরকারের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে যদি তারা দ্বায়িত্ব পালনে ভুল করে মিডিয়া সাংবাদিকরা তা তুলে ধরে জানিয়ে দেয়।এজন্য মিডিয়াকে ৪র্থ অঙ্গ বলা হয়। প্রার্থীদের নির্বাচনে আইন মানতে হবে আইন লঙ্গন করলে তা মিডিয়া জানিয়ে দেয়।শিল্ল এলাকা থাকায় সাভার একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা। তিনি বলেন সাভারের কাউন্সিলরদের অন্যন্য পৌরসভার মেয়র সাথে তুলনা করা যায়। যিনি ভাল কাজ করবেন তার সাথে আমরা আছি।দুষ্টের দমন শিষ্টের পালন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়া আমাদের…
Read Moreআশুলিয়ায় চাকুরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ প্রতারক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ১১ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।রাতে আশুলিয়ার তানহা এসোসিয়েটস লিমিটেড নামের একটি কোম্পানী অফিসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪।র্যাব ৪ বলছে,আশুলিয়ার ওই চাকুরী দেওয়ার কোম্পানীটি ভুয়া বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলো। পরে সাধারণ মানুষ মানুষ চাকুরী না পেয়ে র্যাব ৪ এর কাছে অভিযোগ করলে ওই কোম্পানীর অফিসে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে প্রতারক সবুজ আলী ,শাওন…
Read Moreআশুলিয়ার অবৈধ ইটভাটায় অভিযান , ২০ লাখ টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার, ১১ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):সাভারে বড় আশুলিয়ার অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযান চলাকালে ২টি ভাটা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহম্মেদ নেতৃত্বে বড় আশুলিয়ার এলাকার মের্সাস রাজু ব্রিকস, মের্সস এ এ বি ব্রিকস নামে দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাবের হোসেন মোহাম্মাদ রাজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন,…
Read Moreরানা প্লাজার শহীদ বেদী ভাঙ্গার পরিকল্পনা করার প্রতিবাদে সমাবেশ
ষ্টাফ রিপোর্টার, ১১ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে শহীদ বেদী ভাঙ্গার পরিকল্পনা করার প্রতিবাদে সমাবেশ করেছে বামপন্থি সংগঠনগুলো।সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এর রানা প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ প্রতিরোধ শহীদ বেদী রক্ষা কমিটির ব্যানারে এ প্রতিবাদ সমাবেশে বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন।প্রতিবাদ সমাবেশে এসময় বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা বলেন,জোর করে কখনো রানা প্লাজার সামনে অবস্থিত শহীদ বেদী ভেঙ্গে ফেলতে দেওয়া হবে না। কেউ ভাঙ্গার চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।…
Read Moreঅপশক্তিকে পরাজিত করতে হবে : ওবায়দুল কাদের
১০ জানুয়ারি, ২০২১ বিবিনিউজ) : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি। কিন্তু এখনও সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই, বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদশে প্রত্যার্বতন দিবস উপলক্ষে আজ রোববার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী…
Read Moreভ্যাকসিন দেবার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন :স্বাস্থ্যমন্ত্রী
৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): চলতি জানুয়ারি মাসের শেষের দিকে বা আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। করোনা নিয়ন্ত্রণে সম্মুখযোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন আগে বিতরণ করা হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভ্যাকসিনের কোনো অভাব হবে না। শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে অসহায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশকে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চীন, রাশিয়া ও আমেরিকাসহ ইউরোপের দেশগুলো ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি থেকে বিনা মূল্যে কিছু…
Read Moreঢাকায় রোববার যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে
৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আগামীকাল রোববার ফুল ও হাফ দুই ক্যাটাগরির ম্যারাথন অনুষ্ঠিত হবে। রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। বিজ্ঞপ্তিতে ম্যারাথনের রুট ও আশপাশের এলাকার নিরাপত্তায় ও যানজট এড়াতে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে বলেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, কাল সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-১ ও গুলশান-১ হয়ে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ…
Read Moreগরিব দেশ করোনার টিকা পাচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো এখনো করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা পায়নি। এটি স্পষ্টত এক সমস্যা। খবর দ্য গার্ডিয়ানের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গেব্রেয়াসুস বলেছেন, ‘টিকার বেশির ভাগ সরবরাহ ধনী দেশগুলোর কাছে।’ এ অবস্থায় সংস্থাটির উদ্যোগ ‘কোভ্যাক্সের’ মাধ্যমে নায্যতার ভিত্তিতে সব দেশের টিকা পাওয়া নিশ্চিত করতে বিভিন্ন দেশ ও টিকা তৈরিকারী প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি করা বন্ধের আহ্বান জানান তিনি। ডব্লিউএইচও বলেছে, ৯২টি উন্নয়নশীল দেশ, যাদের টিকা কেনার সামর্থ্য কম বা একেবারে নেই, তাদের সহায়তা দিতে এ সপ্তাহের শুরুতে…
Read Moreনিবন্ধন না থাকায় সাভারে ১৬টি জুয়েলারি প্রতিষ্ঠানকে জরিমানা
ষ্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন না নিয়ে জুয়েলারি ব্যবসা পরিচালনার দায়ে ১৬টি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকালে সাভারের কয়েকটি মার্কেটে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জুয়েলারি ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে হয়। অভিযোগ ছিল, সাভারের অনেক জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক সেই নিবন্ধন না নিয়েই তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। নিবন্ধনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয়…
Read More