
জুলিয়া পারভেজ,২৫ জুলাই,২০১৯(বিবিনিউজ) :বুধবার রাত ৯টায় ঘাটাইল থানা ধীন সিংগুরিয়া পশ্চিম পাড়া এলাকার লোকজন ছেলেধরা গুজবে সোরহাব (৩২) নামে এক ব্যক্তি কে গণধোলাই দিয়েছে এলাকার লোকজন।জানা গেছে সোরহাব নামের ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার সে ঘটনার সময় ভ্যানচালক চান মিয়ার বাড়ির পাশে রাত সাড়ে নয়টার দিকে ঘরের পিছনে বসে থাকে। বসে থাকা অবস্থায় এক লোক দেখে লোকজন ডাক দেয়, এলাকার লোকেরা দেখে তাকে না চিনে এলাকার লোকজন গলা কাটা (ছেলেধরা) বলে গণপিটুনি দেয়। পালানোর জন্যে সোরহাব একটি ডোবায় নামে। কে বা কাহারা তাৎক্ষণিক ভুঞাপুর থানা ইনচার্জ কে ফোন দেয়, ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে যায়, ভুয়াপুর থানা অফিসার ইনচার্জ বলেন আমি জীবনের ঝুঁকি নিয়ে ডোবায় নেমে উক্ত গলাকাটা ছেলে ধরা ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করি এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে দেই এটা ছেলে ধরা না, যে বিষয়টি হয়েছে তা
গুজব ছাড়া কিছু নয়। অতঃপর আহত ভিকটিমকে চিকিৎসার জন্য ভূঞাপুর হসপিটালে নিয়ে আসি।চিকিৎসার পর জিজ্ঞাসাবাদে আহত ব্যক্তির নাম সোরহাব (৩২),পিতা শাহজাহান আলী ।
