ভূঞাপুরে ৬ হাজার বর্ন্যাত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জুলিয়া পারভেজ, টাঙ্গাইল, ২৫ জুলা্ই,২০১৯(বিবিনিউজ): টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মাঝে ১০কেজি করে চাল খাবার স্যালাইন ও পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। উপজেলার নিকরাইল ইউনিয়নের ১হাজার, গোবিন্দাসী ৯শ, গাবসার ১হাজার ৭শ, অর্জুনা ১হাজার ২শ, ফলদা ইউনিয়নে ৭শ ও ভূঞাপুর পৌরসভার ৫শ পরিবারের বন্যার্তদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
গতকাল বুধবার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা নামক স্থানে ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোটমনির,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুলহালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনুরমিনি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানরআব্দুল মতিন সরকার, মোস্তাফিজুর রহমান বাবলু, মনিরুজামান মনির, আইয়ুব আলী মোল্লা, সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।
এ ছাড়া সামাজিক সেবামুলক প্রতিষ্ঠান ইবরাহীমখাঁ’র আলোকিত ভূঞাপুরের পক্ষ থেকে উপজেলা অর্জুনা ও গাবাসার ইউনিয়নের ১৫০জন পরিবারকে ত্রাণ হিসেবে বন্যার্তদের মাঝে চিড়া, চিনি, খাবার স্যালাইন, পানিবিশুদ্ধ করণট্যাবলেট, ঔষধ ও সাবান বিতরণ করা হয়।

Related posts

Leave a Comment