গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। জনগণ যে রায় দেবে, সেই রায় আমি মেনে নিতে প্রস্তুত আছি। জয়-পরাজয় মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত।
তিনি নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮.৩০টায় ভোট দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, গাজীপুরের মানুষ আমাকে ভোট দেবে। গাজীপুরে নৌকার বিজয় আনতে পারব বলে আমি শতভাগ আশাবাদী।’
