বুয়েন্স আয়ার্স, ২৯ মে : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে তার সতীর্থদের বাস্তবতাকে মেনে নেবার আহবান জানিয়ে বলেছেন, রাশিয়ায় সব দলই ভাল। এখানে আর্জেন্টিনা সেরা কিংবা ফেবারিট হিসেবে যাচ্ছেনা। আর্জেন্টাইন ক্যানাল ১৩’র সাথে এক সাক্ষাতকারে মেসি আরো বলেছেন কেন ইউরোপীয়ান ক্লাব হিসেবে বার্সেলোনাই তার একমাত্র পছন্দ। তিনি বলেন, ‘সকলের জানতে হবে রাশিয়ায় আমরা ফেবারিট হিসেবে যাচ্ছিনা। কিন্তু আমাদের দলে দারুন কয়েকজন খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়। যেকোন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। আর্জেন্টিনারও বিশ^কাপ জয়ের সম্ভাবনা আছে, আমার সেই বিশ^াস আছে। আমাদেও খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান। তবে আমরা…
Read MoreMonth: May 2018
মিয়ানমারে নতুন উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা
ইয়াঙ্গুন, ২৯ মে : মিয়ানমার সরকার নতুন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মেজর জেনারেল অং থুকে নিয়োগ দিয়েছে। তিনি মেজর জেনারেল অং সোয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি কমান্ডার ইন চিফের (আর্মি) দায়িত্ব পালন করছিলেন। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়। খবর এএফপি’র। নির্দেশে বলা হয়, অং সোয়ের দায়িত্ব পুনঃনির্ধারণ করা হয়েছে। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামরিক কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। এদিকে শুক্রবার রাতে পরিকল্পনা ও অর্থমন্ত্রী ইউ কিয়াউ উইন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
Read Moreবস্তুনিষ্ঠতা বজায় রাখা ও উস্কানি পরিহার করা গণমাধ্যমের দায়িত্ব : তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ মে : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো সংঘাতের ঘটনা বা সংবেদনশীল সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও উস্কানি পরিহার করে শান্তির লক্ষ্যে কাজ করাই গণমাধ্যমের দায়িত্ব। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ইন্টারনিউজ’র সহায়তায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র আয়োজনে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার মিলনায়তনে রোববার দিনব্যাপী ‘কনফ্লিক্ট সেনসিটিভ জার্নালিজম’ শীর্ষক কর্মশালার সমাপনীতে তথ্যমন্ত্রী একথা বলেন। ‘তথ্যের ঘাটতি গুজবের পৃথিবী তৈরি করে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিরোধপূর্ণ ঘটনা বিষয়ে সাংবাদিকতা অবশ্যই তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ হতে হবে, যাতে গুজব বিলীন হয়ে যায়। মিয়ানমার থেকে আগত ১০ লাখেরও বেশি…
Read Moreবাংলাদেশের শান্তিরক্ষীরা মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে : রাষ্ট্রপতি
ঢাকা, ২৯ মে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮’ উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল মঙ্গলবার (২৯ মে) যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল শান্তিরক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান । আবদুল হামিদ তাঁর বাণীতে উল্লেখ করেন,বাংলাদেশ বিশ্বশান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী। ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ জাতির…
Read Moreপেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
ঢাকা, ২৯ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়ক, ক্রীড়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাঁদের সংগে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের…
Read Moreদোকানে ঢুকে ব্যবসায়ীকে হত্যা
নরসিংদীর শিবপুরে দোকানে ঢুকে মকবুল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে শিবপুর উপজেলার বন্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পাঁচ/ছয়জনের একটি দল মকবুলের দোকানে হামলা চালায়। তিনি কোন কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে এসময় তার মাথা ফেটে দু’ভাগ হয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। ওই সময় তারাবি ও আইপিএল’র ফাইনাল খেলা দেখতে বাজারে অধিকাংশ ব্যবসায়ীরা ব্যস্ত ছিলেন। এ সুযোগে হামলা…
Read Moreড্রোন হামলায় পূর্ব আফগানিস্তানে ১১ আইএস জঙ্গি নিহত
কাবুল, ২৮ মে : পূর্ব আফগানিস্তানের নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১১ জঙ্গি নিহত হয়েছে। সোমবার কর্তৃপক্ষ আফগান সেনাবাহিনীর ২০১ কোরপস সিলাব এক বিবৃতিতে জানায়, ‘রোববার চাপারহার জেলার গুলাম দাগ এলাকায় ড্রোন হামলা চালানো হয়। অভিযানকালে দুই আইএস জঙ্গি আহত ও তাদের তিনটি যানবাহন ধ্বংস হয়।’ এ ব্যাপারে আইএস গোষ্ঠীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Read Moreবিশ্বকাপ ফুটবল: বিদেশি পতাকার ব্যবহার বন্ধে রিট
বিশ্বকাপ ফুটবল- ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য সোমবার কার্য তালিকায় রয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট দেওয়ান আবদুন নাসের। এর আগে রবিবার বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন। রিট আবদনে বলা হয়, আগামী ১৪ জুন ২০১৮ তারিখ থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশী সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে…
Read Moreরাঙামাটিতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সুনীল চাকমা (৪৫), অটল চাকমা (৪০) ও স্মৃতি চাকমা (৫০)। এ সময় কানন চাকমা নামে এক কর্মী আহত হন। হতাহতদের সবার বাড়ি বাঘাইছড়ি উপজেলায়। বাঘাইহাট গঙ্গারাম করল্যাছড়িতে সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সংগঠক জুয়েল চাকমা জানান, এ হত্যাকাণ্ডের জন্য নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতি দায়ী। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর মুখপাত্র লিটন চাকমা বলেছেন,…
Read Moreইপিজেডসমূহে পরিবেশের মান রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানি পণ্য উৎপাদনকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের মান ও আইনগত বাধ্যবাধকতা কঠোরভাবে নিশ্চিত করার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতি নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেপজা’র ৬ষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে বক্তব্যকালে তিনি (প্রধানমন্ত্রী) এ ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু নিদের্শনা দেন।’ তিনি জানান, বেজা’র গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন শেখ হাসিনা সকল অর্থনৈতিক অঞ্চলে জলাধার ও বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বেষ্টনি গড়ে তোলার বিধান রাখার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়,…
Read More