ধামরাইয়ে ইট ভাটা থেকে ১২ জন উদ্ধার

uddarদিয়া , সাভার : ঢাকার ধামরাইয়ে দুটি ইট ভাটা থেকে বন্দি অবস্থায় দুই শিশুসহ ১২ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ধামরাইর আড়ালিয়া এলাকায় গাজীপুর বিক্সস ও সেভেন বিক্সস থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায় ওই দুটি ইট ভাটায় ১২ জনকে বন্দি করে রাখে ইট ভাটার মালিক। পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই দুই ইট ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ।

এসময় দুই ইট ভাটার কাউকে আটক করা সম্বভ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে ধামরাই থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment