বাড়ি ঘর ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

manobbondonদিয়া : সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারখোদা এলাকায় ভুমি হীনদের বাড়ি ঘর ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম সন্দীপ সড়কে সাভার প্রেস ক্লাবের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেত্রী মোশরেফা মিশু।
মানববন্ধন থেকে এসময় মোশরেফা মিশু বলেন গত ২০ ডিসেম্বর শ্যামপুর কুমারখোদা এলাকায় স্থানীয় বাড়ি ঘর লক্ষ করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে গাজীপুর বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের অভিযোগ তাদের জমি দখল করে স্থানীয়রা বাড়ি ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। পরে ২০ ডিসেম্বর বন বিভাগ কতৃপক্ষ ওই জমিতে থাকা বাড়ি ঘর ভেঙ্গে দেন। এর পর থেকে ওই জমিতে থাকা পরিবার গুলো দিন রাত খোলা আকাশের নিচে বসবাস শুরু করেন। অবিলম্বে তাদের বাড়ি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বন বিভাগের প্রতি আহবান জানান মোশরেফা মিশু। তা না হলে তিনি কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চরণ করেন।
মানববন্ধনে এসময় কয়েক’শ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment