রাজধানীতে আগুনে দগ্ধ ৭

Agunরাজধানীর শ্যামপুরে রহিমা ইস্পাত নামের একটি কারখানায় বিস্ফোরণে সাত শ্রমিক আগুনে দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (২৮), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), জামাল (৩৩), সোহেল (৪৫), রমজান (২৯) ও শামীম (৪২)। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, রহিমা ইস্পাত করখানায় বিস্ফোরণ ঘটে। এসময় কর্মরত সাত শ্রমিক আগুনে দগ্ধ হন।

Related posts

Leave a Comment