গাজীপুরে নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জাঝড় এলাকায় হামিদা বেগম (৫৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে নিজের বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। নিহত হামিদা সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাঝড় এলাকার রুহুল আমীনের স্ত্রী। পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে অজু করতে উঠানে টিউবওয়েলের কাছে যান হামিদা। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হামিদার মেয়ে হাসি আক্তারসহ বাড়ির ও আশপাশের লোকজন এসে…

Read More

গাজীপুরে কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।     মিতু/বিবি নিউজ/১৩৩৩

Read More

পল্টনে ১০ দফা দাবিতে হকারদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হকারদের পুনর্বাসন, বাজেটের অন্তর্ভুক্তিকরণ, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১০ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আজ সকাল ১১টা থেকে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। রাজধানীর দক্ষিণ সিটি করপোরশনের আওতায় থাকা ফুটপাত ব্যবসায়ীরা এই বিক্ষোভে অংশ নেয়। হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশিম সংবাদমাধ্যমকে জানান, আমরা তাই এবার ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। আগে থেকেই আমরা নিপীড়নের স্বীকার। শেষবার আমাদের সিটি করপোরশন যে শর্ত দিয়েছে এ শর্তে ব্যবসা করা সম্ভব নয়।         মিতু/বিবি নিউজ/১৩৩২

Read More

বেনাপোল সীমান্তে ফেনসিডিলের চালান জব্দ

ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে পাচার করে আনা এ ফেনসিডিল জব্দ করা হলেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।  সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের এ চালানটি জব্দ করে।  বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, রাতে মাদক পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান নিয়ে এপারে আসছে-এমন খবর পেয়ে সীমান্তে জনবল বৃদ্ধি করে বিজিবি। গভীররাতে মাদক পাচারকারীরা বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া…

Read More

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলের প্রতি দায়িত্ব পালনের আহবান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গণঅভ্যুত্থান দিবসের প্রাক্কালে প্রদত্ত সোমবার এক বাণীতে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। এ দিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে আমাদের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। দেশের স্বাধিকার আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান। আবদুল হামিদ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে…

Read More

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন পয়েন্ট হারাল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এতে করে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সিরিজের শুরুতে বাংলাদেশের টেস্ট র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট ছিল ৬৫। ২-০ ব্যবধানে সিরিজ হারার পর তিন পয়েন্ট হারিয়েছে টাইগাররা। বর্তমানে ৬২ পয়েন্টে নেমে এসেছে বাংলাদেশের পয়েন্ট। ৬২ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে পূর্বের অবস্থান নয় নম্বরেই রয়েছে বাংলাদেশ। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান এখন বেড়ে সাতে দাঁড়িয়েছে। দুই ম্যাচ সিরিজের এক ম্যাচ জিতলেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থান আট নম্বরে চলে আসতো বাংলাদেশ। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং : ১। ভারত- ১২০ রেটিং পয়েন্ট…

Read More

বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিনিয়োগকে স্বাগত জানাবে : বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে অষ্ট্রেলিয়ার বিনিয়োগকে স্বাগত জানানো হবে এবং চাহিদা মোতাবেক সবধরনের সহযোগিতা দেয়া হবে। তিনি বলেন, অষ্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশী পণ্য রফতানি বৃদ্ধি পাচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় প্রায় ১ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পণ্য রপ্তানি বছরে সাড়ে ১৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় বছরে ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করতে সক্ষম হবে। বাংলাদেশের ঘনিষ্ট ও বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র অস্ট্রেলিয়া । সেদেশে আমরা সকল পণ্যের উপর ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পেয়ে থাকি। বাংলাদেশ গত…

Read More

যুদ্ধশিশু ও বীর মাতারা কোন পাপ করেনি, তাদের সম্মান দেয়ার সাহস অর্জন করতে হবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধশিশু এবং বীর মাতারা কোন পাপ করেনি, তাদের মমতা এবং সম্মান দেয়ার সৎ সাহস আমাদের অর্জন করতে হবে। তিনি বলেন, অনেক নারীকেই সব হারাতে হয়েছে, কিন্তু তারা আপোষ করেননি। সেই বীর নারীরা, বীর মাতারা সম্মানের পাত্র, আর তাদের গর্ভের নিষ্পাপ শিশুরাও মমতার দাবিদার। সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে একটি উপন্যাস গ্রন্থের প্রকাশরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’নামক উপন্যাস গ্রন্থটিতে একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তানি হানাদারদের নারী নির্যাতন ও লাখো নারীর সম্ভ্রমহানির ঘটনায়…

Read More

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাবের গোপনীয়তা তারাই ভঙ্গ করেছেন : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির দেয়া প্রস্তাবের গোপনীয়তা তারাই ভঙ্গ করেছেন। সোমবার বিকেলে রাজধানীর হোসেনি দালান রোডে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিন এই স্মরণ সভার আয়োজন করে। কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার বিরুদ্ধে বঙ্গভবনের গোপনীয়তা ভঙ্গেও যে অভিযোগ করেছেন, সেটা স্ববিরোধী। তিনি নিজেই বলেছেন, আমরা কার নাম দিয়েছি, সেটা আওয়ামী লীগ…

Read More

শাহরুখকে খানকে দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘রইস’। পর্দায় ‘রইস’ দেখার আগে শাহরুখ খানকে দেখা দেখতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। ভারতের ভদোদরা স্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সমাজকর্মী ফরিদ খান পাঠানের। রইস এর প্রচারে অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল শাহরুখ খানের। এই সফরের মাঝে তিনি ভদোদরা স্টেশনে নামেন। সঙ্গে ছিলেন ছবির পরিচালক রাহুল ঢোলকিয়া ও প্রযোজক রীতেশ সিধওয়ানি। ট্রেন স্টেশনে পৌঁছানোর আগে থেকেই ভিড়ে ঠাসা ছিল স্টেশন চত্বর। সেই ভিড়ে স্ত্রী, কন্যাকে নিয়ে হাজির ছিলেন ফরিদ খান পাঠানও। মেয়ে এবং স্ত্রী দু’জনেই শাহরুখের…

Read More