সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন হবে : নাসিম

ডেস্ক রিপোর্ট :  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দু বছর পর ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওই নির্বাচনেও জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে। মোহাম্মদ নাসিম সোমবার দুপুরে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ বাস্থবায়নের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। নির্দিষ্ট…

Read More

সার্কের জন্য সময়োপযোগী কর্মসূচি গ্রহণের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে সার্কের জন্য সময়োপযোগী এবং ফলপ্রসূমুখী কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সার্কের কর্মকান্ড সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে, সময়োপযোগী, ফলপ্রসূমুখী হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় গণভবনে সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিবদমান সমস্যার ধরণ একই উল্লেখ করে প্রধানমন্ত্রী বৈঠকে এই সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।…

Read More

নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের আবাস হিসেবে বর্তমান রাজারবাগ পুলিশ লাইন অপ্রতূল হয়ে পড়ায় সরকার নগরীতে দ্বিতীয় পুলিশ ব্যারাক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সোমবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন শেষে ‘পুলিশ ওয়েলফেয়ার প্যারেড’-এ প্রথমবারের মতো ভাষণকালে বলেন, ‘আমরা নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’ তিনি আরো বলেন, এই ব্যারাক প্রতিষ্ঠার জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অধিকতর ভালো সেবা দেয়ার জন্য ঢাকা মহানগরীকে দু’ভাগে ভাগ করা হয়েছে এবং ‘এ জন্য আমরা নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’ বাংলাদেশ পুলিশ তৃণমূলের পুলিশ…

Read More

টিপিপি থেকে যুক্তরাষ্ট্রের বিদায়

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এ চুক্তি বাতিলের মধ্য দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন ট্রাম্প। তিনি নিজেই বলেছেন, এটি তার প্রথম সত্যিকার কাজের দিন। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের প্রথম দিনে তিনি ওই চুক্তি বাতিল করবেন। বিবিসি এক খবরে জানায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় যুক্তরাষ্ট্রসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা বলা…

Read More

পঞ্চগড়ে সড়কে মা-ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট :  পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারী ও তাঁর ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর স্বামী।  সোমবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পুঠিমারী গ্রামের জয়ন্তী রানী (২৮) ও তাঁর ছেলে নারায়ণ (১)। আহত হয়েছেন জয়ন্তীর স্বামী সীতেন্দ্রনাথ বর্মণ (৩৮)। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, স্ত্রী ও ছেলেকে নিয়ে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন সীতেন্দ্রনাথ। পথে সদর…

Read More

মাথা ব্যথা, হতে পারে ভয়ানক বিপদ

ডেস্ক রিপোর্ট :  ভেবে থাকি ব্যথানাশক ওষুধ খেলেই মাথা ব্যথার সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তা মারাত্মক কোনো রোগের লক্ষণ হয়ে থাকে তাহলে তো বিপদ। হয়তো আপনার অবহেলার কারণে মারাত্মক সমস্যাটি বেড়েই চলেছে। তাই জেনে রাখা ভালো কোন ধরণের মাথা ব্যথা কখনই উপেক্ষা করা উচিত নয়। ১। জ্বরের সঙ্গে মাথা ব্যথা জ্বরের সাধারণ ওষুধেও এই ব্যথা কমতে পারে। কিন্তু, তা যদি সপ্তাহখানেক পরেও না কমে, তবে অবশ্যই যোগাযোগ করুন ডাক্তারের সঙ্গে। হতে পারে এটি ম্যানেনজাইটিস। ২। দু-তিন দিন টানা মাথা ব্যথা মাঝেসাঝেই মাথার ব্যথায় কাতরাতে হয়, এবং তা থাকে…

Read More

মানসিক চাপ নিয়ন্ত্রণে যা করবেন

ডেস্ক রিপোর্ট : আজকাল কমবেশি সবাই মানসিক চাপে থাকেন। মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য কিছু বিষয় জেনে রাখা উচিত। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য সবার আগে এর উৎস জেনে নিতে হবে। নানা ধরনের উৎস থেকে আমাদের মাঝে মানসিক চাপ আসতে পারে। এক্ষেত্রে গবেষকরা বেশ কিছু কারণ চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। এগুলো হলো- –অসুস্থতা ও রোগ –প্রিয়জনের মৃত্যু –কর্মক্ষেত্রে সমস্যা –জীবনের পরিবর্তনজনিত সমস্যা –পারিবারিক সমস্যা –ব্যক্তিগত সম্পর্কজনিত সমস্যা এসব সমস্যার মধ্যে অসুস্থতা ও রোগ এবং প্রিয়জনের মৃত্যুতে যথাক্রমে ২৭ ও ১৬ শতাংশ মানসিক চাপ সৃষ্টি হয়। ফলে…

Read More

ইরাকের তেল লুট করতে চান ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :  ইরাকে মার্কিন আগ্রাসন চালানো সত্তেও তাদের তেলসম্পদ লুট না করায় আক্ষেপ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আরেকবার সুযোগ নিতে হবে।   শনিবার ট্রাম্প মনোনীত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেওকে পরিচয় করিয়ে দেয়ার সময় ওই সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ইরাক যুদ্ধ চালিয়েছি। তবে তাদের তেল কেন লুট করে আনিনি? তেলসম্পদ আমাদের কাছে রাখা উচিত ছিল। ‘ তিনি আরও বলেন, মাইক, ‘এখন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অর্থের প্রধান উৎস এই তেল। এ কারণে…

Read More

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৩

ডেস্ক রিপোর্ট :  সিলেটে লালদিঘীর পাড় হোটেল আল আমিনে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন যুবক আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লালদিঘীর পাড় ঐশি অ্যাড অ্যান্ড সাইনের কর্মচারী রিপন দাস, কবির আহমদ ও আনছার আলী। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোটেল আল আমিনের সাইনবোর্ড লাগাতে পাঁচতলা ভবনের ওপরে কাজ করছিলেন তিনজন। এক পর্যায়ে ১১ হাজার ভল্টেজের তারে স্পৃষ্ট হয়ে দু’জন ভবনের নিচে পড়ে যান এবং অপর একজন উপরে ঝুলে থাকেন। এ সময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর…

Read More

রাজধানীতে গৃহবধূর আত্নহত্যা

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় আয়শা রহমান (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহাজাহানপুর শান্তিবাগ এলাকার ৭ তলার বাড়ির ৫ তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।  নিহত আয়শার স্বামী নিল্লুর রহমান জানান, আয়শা সবার অগোচরে বাসার দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে মুম‍ূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় আয়শাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে…

Read More