জনসভা সফল করতে প্রচারপত্র বিতরণ করলেন ওবায়দুল কাদের

2017-01-07_6_136016ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে।
শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেট ও আশে-পাশের এলাকায় প্রচারপত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন।
এ সময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/৯৯৬

Related posts

Leave a Comment