রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশ হত্যা মামলার আসামি নিহত

bonduk_juddhaডেস্ক রিপোর্ট: রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাহাত হোসেন (৩২) নামে পুলিশ হত্যার মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় পুলিশের এক এসআইসহ এক কন্সটেবল আহত হন এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।   সোমবার ভোরে উপজেলার ভেলুয়ার ব্রিজ নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর। রাহাত একই উপজেলার বুজরুক সন্তোষপুর এলাকার মৃত শহিদুল্ল্যাহর ছেলে। তার বিরুদ্ধে পুলিশ সদস্য আব্দুর রহিম হত্যাসহ একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাহাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের সন্ধান দিলে ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। এসময় ভেলুয়ার ব্রিজ এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে রাহাত নিহত হয়। এ সময় মিঠাপুকর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপনসহ এক কন্সটেবল আহত হন এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

 

 

 

মিতু/বিবি নিউজ/৮৭৪

Related posts

Leave a Comment