সাভার,আশুলিয়ায় চাঁদাবাজি,মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন প্রতিশ্রুতি দিচ্ছেন গণঅধিকার পরিষদের প্রার্থী


স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫): উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সাভার ও আশুলিয়ায় ঢাকা ১৯ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এড. শেখ শওকত হোসেন ফরহাদ প্রতিদিন গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। সাভার পৌর এলাকার উলাইল বাজার ও থানা রোডে পৃথক পৃখক ভাবে মত বিনিময় সভা ও লিফলেট বিতরণ করে মানুষের দ্বারে দ্বারে তিনি ট্রাক মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন।


এ সময় তিনি নির্বাচিত হলে সাভার,আশুলিয়ায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন ,শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং গ্রামীন অবকাঠাতে ব্যাপক উন্নয়ন করবেন বলে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন। নিবার্চন কমিশন পক্ষপাত করে যাচ্ছে বলেও জানান,কারণ একজন শক্তিমালী প্রাথীর্র বিগত নিবার্চনে এবং বর্তমান সময়ে হলফনায় যে তথ্য দিয়েছেন তাতে ব্যাপক গড়মিল রয়েছে। যা মামলা করে দূদুকের মাধ্যমে তদন্ত করলে মনোনয়ন পত্র বাতিল হয়ে যাবে। নিবার্চন কমিশনকে এ ব্যাপারে দেখার জন্য অনুরোধ করছি।


কর্মী সভায় সাভার পৌর গণঅধিকার পরিষদের আহবায়ক ডিপ্লোমা ডাঃ সাব্বির আহমেদ শাহিনের সভাপতিতে ¡ বক্তব্য রাখেন প্রধান অতিথি ঢাকা-১৯ সাভার –আশুলিয়ার গণমানুষের নেতা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, অতিরিক্ত পিপি বিশিষ্ট আইনজীবি এড. শেখ শওকত হোসেন ফরহাদ,আমির সোহেল,গাজী রুবেল রানা,আরিফ আহম্মেদ,অর্ণব কুমার শীর্ষেন্দু,ফরিদুল ইসলাম,মাহিন হাওলাদার বশির,শফিকুল ইসলাম,রাকিবুল হাসান রাকিব,শহিদুল ইসলাম,উজ্জল ভুইয়া,আব্দুল হালিম মাষ্টার ও নজরুল ইসলাম রিপন প্রমূখ। নিবার্চনী প্রচারনায় পৃথক পৃথক সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment