স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫): ঢাকা ২ আসনের অন্তর্গত সাভারের আমিনবাজারে প্রচারণা চালিয়েছে ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

সকালে আমিনবাজারের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে লিফলেট বিতরণ করে তিনি গণসংযোগ করেন।

এসময় তিনি আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য ভোটারদের কাছে আহ্বান জানিয়ে বলেন,নির্বাচনে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম করে বাধাগ্রস্থ না করতে পারে সেজন্য সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
