ধামরাইয়ের রোয়াইলে কম্বল বিতরণ এবং মসজিদ-মাদ্রাসার ইমামদের ফ্রি ইসলামী বই বিতরণ


স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫): ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য অনুষ্ঠানিক ভাবে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করা হয়। সম্প্রতি এ কম্বল বিতরণ করেন সাভারের অনেস্ট ক্লোথিং এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এবং রোয়াইল ইউপির সাবেক মেম্বার ফরহাদ হোসেনের পুত্র সেলিম মিয়া।

ধামরাই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল ছাড়াও আগামীতে রোয়াইল ইউপির সকল মসজিদ মাদ্রাসার ইমাম অর্থাৎ প্রধানদের কোর-আন ও সুন্নতের উপর ইসলামী বই ফ্রি বিতরণ করা হবে।


মোঃ সেলিম মিয়া বলেন, তার এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার বিত্তবান ব্যক্তিদের আহবান করছি তারা যেন, গ্রাম গঞ্জের এ অসহায় মানুষের পাশে এগিয়ে এসে সহযোগীতার হাত বাড়ায়ে দেন।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment