স্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি(২০২৫):সারা দেশে উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচারনা শুরু হয়েছে। দেশের মানুষ ১২ ফ্রেরুয়ারী ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে । গণভোটের ক্ষেত্রে আমরা হ্যাঁ ভোট প্রদানের জন্য বলছি। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না; নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা।। টাকা লুটপাট ও মানুষ গুম হবে না। ঢাকার ধামরাইয়ের সানোরার বাটুলিয়ার বুচাই চাঁন পাগলের মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।
নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না, তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে বা দেরী হতে পারে। তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। মাজার প্রসঙ্গে তিনি বলেন, বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মাজারে আঘাত বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ। বুচাই চাঁন পাগলার মাজারটি তৌহিদি জনতা গতবছর ভেংগে অনেক ক্ষতি করেছে। এ ধরনের নিন্দনীয় কাজ করা ঠিক না। কারও পছন্দ না হলে আসবেন না। মাজার হচ্ছে আমাদের সাংস্কৃতিক পাঠ। এখানে নামী- দামী অনেক বাউল শিল্পী নিয়ে প্রতি বছর ফ্রেরুয়ারী মাসে মেলা হয়ে আসছে। বাংলাদেশ হচ্ছে ওলি আওলিয়া ও পীর দরবেশের দেশ। তিনি মাজার কমিটিকে সংস্কারের জন্য সহযোগীতার আশ্বাস দেন।
এ সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব,সহকারী কমিশিনার ভুমি, পুলিশ,কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে তিনি মানিকগঞ্জের কয়েকটি কর্মসূচীতে অংশগ্রহন করেন।
উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচারনা শুরু করেছেন:প্রধান উপদেষ্টার প্রেস সচিব
