ডেস্ক রিপোর্ট: সাধারণত প্রোটিন পেশী ও টিস্যুর বৃদ্ধিতে সাহায্য করে। তবে পেশীর গঠনের জন্য শুধু প্রোটিন গ্রহণই যথেষ্ট নয়। কার্বোহাইড্রেট, ফ্যাটসহ অন্যান্য খাদ্য উপাদান ও প্রয়োজনীয়। ফ্যাট সঠিক হরমোনকে উৎসাহিত করে এবং প্রদাহ কমায়। তাছাড়া পুষ্টি সমৃদ্ধ উচ্চ ক্যালোরি যুক্ত খাবার এনার্জি প্রদান করে। পেশীর বৃদ্ধিতে সাহায্য করে এমন কিছু খাবার হলো- * মুরগীর মাংস উচ্চ মাত্রার প্রোটিনের চমৎকার উৎস, যা পেশীর রক্ষণাবেক্ষণ ও মেরামতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য রক্ষায় এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে মুরগীর মাংস। *প্রোটিনে পরিপূর্ণ একটি খাবার হচ্ছে কাঠবাদাম। ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ…
Read MoreMonth: December 2016
গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আজ সকাল সাড়ে ১১টার দিকে থেকে মমিন মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মুনিরাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মমিন মিয়া ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। মিতু/বিবি নিউজ/৭৫৪
Read Moreতুরাগে চোখ উপড়ানো যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ঢাকা রাজধানীর তুরাগ থানার নলভোগ খালপাড় বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা লাশের গলাকাটাসহ মাথায় ধারাল অস্ত্রের কয়েকটি আঘাত ছিল এবং চোখ দুটি উপড়ানো ছিল। তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, দুষ্কৃতিকারীরা ২/৩ দিন আগে তাকে হত্যা করে ওই জায়গায় ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। তার পরনে ছিল কাঠাল রংয়ের সোয়েটার, বেগুনী রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং মাটি রংয়ের গ্যাবাডিন ফুল প্যান্ট। …
Read Moreটেকনাফ-উখিয়া থেকে ১৫০ রোহিঙ্গা ফেরত
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৮টি নৌকায় প্রায় ৯৬ জন এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪৯ জন নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে নাফ নদীর শূন্যরেখা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে এসব রোহিঙ্গাদের প্রবেশে বাধা দেওয়া হয়। টেকনাফে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৮টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় এদের ফেরত…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা ঘটনায় এক কিশোরীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ও সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দুটি লাশই জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া দুজনের মধ্যে এক কিশোরীর পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপ্না। সে সদর উপজেলার নন্দনপুরের হান্নান মিয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, রবিবার রাতে মাহফিল শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি স্বপ্না। পরে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিকসংলগ্ন পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওসি আরো জানান, একই…
Read Moreসরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার বাঙালি শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার এবং টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্ অর্গানাইজেশন (এফটিএফও) এর সাথে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক একেএম…
Read Moreট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: ফেনীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৪ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌর এলাকার বারাহীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস-এ কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট এবং আকাশি রঙের শার্ট ছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিতু/বিবি নিউজ/৭৪৯
Read Moreজয়পুরহাটে সড়ক র্দুঘটনায় নহিত ১
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেল (২৫)নামে জয়পুরহাট চিনিকলের এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জয়পুরহাট সদর ট্রাফিক পুলিশের সহকারি উপ-পরিদর্শক রেজাউল করিম (২৮)। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল জয়পুরহাট শহরের সওদাগরপাড়া মহল্লার শফির উদ্দিন মণ্ডলের ছেলে। জয়পুরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, সোহেল ও রেজাউল একই মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। পথে কোরো ভারী মোটরযানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কি ধরনের মোটরযান তা এখনো জানা যায়নি। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক…
Read Moreচেলসির জয়ের রেকর্ড
ডেস্ক রিপোর্ট: বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে জিতে নিজেদের ক্লাব ইতিহাসে টানা ১২ ম্যাচের রেকর্ড জয় পেল চেলসি। দলের হয়ে একটি করে গোল করেন পেদ্রো ও এডেন হ্যাজার্ড।অপর গোলটি আসে প্রতিপক্ষের ফুটবলার স্টিভ কুকের আত্মঘাতি শট থেকে। সোমবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে ৩-০ গোলে হারয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। এদিন ম্যাচের প্রথমার্ধে স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রোর গোলে লিড পায় চেলসি। ২৪ মিনিটে ফেব্রেগাসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত গোলটি করেন সাবেক বার্সেলোনা তারকা। পরে ১-০ ব্যবধানের বিরতি নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। বিরতির ঠিক চার মিনিট পরেই লিড দ্বিগুন…
Read Moreদিল্লীতে মার্কিন পর্যটককে ধর্ষণ
ডেস্ক রিপোর্ট: দিল্লীতে মার্কিন পযর্টক ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী কয়েক মাস আগে ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন।ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানী করার সাম্প্রতিকতম ঘটনা এটি। ওই মার্কিন পর্যটকের দাবি, গত এপ্রিলে দিল্লীতে একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে নেশা দ্রব্য খাইয়ে তাকে গণ-ধর্ষণ করা হয়। তিনি অভিযোগের প্রমাণ দিতে ডিসেম্বরের শুরুর দিকে আবার ভারতে ফিরেও আসেন। এ অভিযোগের প্রেক্ষিতে একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মীকে আটক করা হয়েছে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করার…
Read More