ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের লাশ উদ্ধার

112668_785ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা ঘটনায় এক কিশোরীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ও সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য দুটি লাশই জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া দুজনের মধ্যে এক কিশোরীর পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপ্না। সে সদর উপজেলার নন্দনপুরের হান্নান মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, রবিবার রাতে মাহফিল শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি স্বপ্না। পরে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিকসংলগ্ন পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, একই দিন বিকেল জেলার আখাউড়ায় পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের রেলওয়ে সেতুর কাছ থেকে খালে ভাসমান অবস্থায় পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মিতু/বিবি নিউজ/৭৫১

Related posts

Leave a Comment