ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। তিনি আজ মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এর একযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম,কন্ঠ শিল্পী খুরশিদ আলমসহ বৈশাখী টেলিভিশনের শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। স্পিকার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। তাই গণমাধ্যমের অগ্রগতি অব্যাহত রাখার স¦ার্থেই দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।…
Read MoreMonth: December 2016
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দিয়ে ইসি গঠনের প্রস্তাব দিয়েছে জাসদ
ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি সার্চ কমিটি ও নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। সোমবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে…
Read Moreশ্রমিক উসকানির মামলায় ইটিভির সাংবাদিক ২ দিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্ট: সাভার উপজেলার আশুলিয়ার তৈরি পোশাকশিল্পে অরাজক পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা ও শ্রমিকদের উসকানি দেয়ার অভিযোগে একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। গত ২৪ ডিসেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আশুলিয়া থানার পুলিশ সাংবাদিক নাজমুল হুদাকে হাজির করে ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আতিকুল ইসলাম রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। সে অনুযায়ী সাংবাদিক নাজমুলকে রিমান্ড…
Read Moreদীপিকার মুখে ক্যাটরিনার প্রশংসা!
ডেস্ক রিপোর্ট: আনুশকা শর্মার সঙ্গে কোনো বিরোধ নেই দীপিকা পাড়ুকোনের। দু’জনের সম্পর্ক বেশ ভালোই। কিন্তু ক্যাটরিনা কাইফকে যে দীপিকা সহ্য করতে পারেন না, সেটা জানা কথা। সম্প্রতি সে জায়গা থেকে নাকি সরে আসছেন দু’জনেই। বিরোধ ভুলে সম্প্রতি গল্পে মেতেছিলেন। তবে সেটা শোনা কথা। এবার দীপিকা প্রমাণ নিয়েই হাজির। সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ক্যাটরিনার প্রশংসায় মুখর হয়েছেন তিনি। ক্যাটরিনা ও আনুশকা সম্প্রতি গিয়েছিলেন একটি রিয়েলিটি শোয়ের অতিথি হয়ে। বেশ ভালোই মজা করেছেন তারা। টিভিতে দেখার পর অনেকেই পর্বটির প্রশংসা করেছেন। টেলিভিশনের সামনে বসে ক্যাটরিনা-আনুশকার কর্মকাণ্ডে মজা পেয়েছেন দীপিকাও। তাই ফেসবুকে সহকর্মীর…
Read Moreজাতিসংঘ আড্ডার জায়গা হয়ে দাঁড়িয়েছে: ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: আড্ডা দিতেই আজকাল জাতিসংঘে ভিড় করেন মানুষ! প্যালেস্টাইনে বসতি গড়া নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাস করায় জাতিসংঘকে লক্ষ্য করে এমন মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘চাইলে অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকাল কাজের কাজ কিছু হয় না। জাতিসংঘ এখন আড্ডা দেওয়ার জায়গা হয়ে দাঁড়িয়েছে। হেসে-খেলে, গল্প করে দিন কেটে যায়। ’ ১৯৬৭ সালের ছ’দিন ব্যাপী তৃতীয় আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ওয়েস্ট ব্যাঙ্ক, পূর্ব জেরুজালেম এবং গোলান হাইট্সের মতো প্যালেস্টাইনের কিছু এলাকা দখল করেছিল ইসরায়েল। পরে সেখানে নিজেদের দেশের নাগরিকদের…
Read Moreঘুমের মধ্যে হঠাৎ পায়ে খিঁচ ধরলে যা করবেন
ডেস্ক রিপোর্ট: সারাদিনের ক্লান্ত শরীরে বিছানায় পড়তেই সুখনিদ্রা। তবে ঘুমের দেশে পরী নয় মাঝে মাঝেই আসে খিঁচ। আর খিঁচের চোটে রাতে বিছানা ছেড়ে উঠে বসতে হয়। নড়াচড়া করারও উপায় থাকে না। ফলে সে রাতের মতো ঘুম উধাও। ষোল থেকে আটষট্টি কম-বেশি আজকাল সবারই এই সমস্যা দেখে দেয়। যাদের হয়, তারা ভালো মতোই জানেন কী অসম্ভব কষ্ট। পায়ের পেশিতে খিঁচ ধরার নানাবিধ কারণ থাকতে পারে। নীচে কিছু কারণ উল্লেখ করা হল: ১. গর্ভাবস্থা ২. ঠিক করে না-বসা ৩. পারকিনসন’স ডিজিজ ৪. অ্যালকোহলিজম ৫. ডায়াবেটিসের মতো এন্ডোক্রাইন ডিজঅর্ডার ৬. ডিহাইড্রেশন ৭. দীর্ঘক্ষণ…
Read More১০০ কোটি ছাড়িয়েছে ‘দঙ্গল’
ডেস্ক রিপোর্ট: মুক্তির তিন দিনেই ১০৬ কোটি টাকা ব্যবসা করেছে আমির খানের নতুন ছবি ‘দঙ্গল’। মুক্তির দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। বড়দিনে সেই ব্যবসার অঙ্ক বেড়ে হয় ৪২ কোটি। সব মিলিয়ে তিন দিনে ছবিটির ১০৬ কোটি টাকা আয় হয়েছে। এর মাধ্যমে ‘দঙ্গল’সহ আমিরের টানা পাঁচটি ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। তবে প্রথম তিন দিনেই এই সাফল্য আশা করেননি আমির নিজেও। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ‘দঙ্গল’ ছবিটি মুক্তি পেয়েছে। টাকার অঙ্কের মধ্যে সেই দুই ভাষার ছবির লাভের টাকাও যোগ করা হয়েছে। …
Read Moreশেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল আহমেদ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কোন দাবী পেশ করে তাদের লাভ হবে না। দাবী পেশ করে যদি দাবীর বাস্তবায়ন না হয় তাহলে পরাজিত হিসাবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোন দলের জন্য শুভ নয়। তোফায়েল আহমেদ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশন…
Read Moreকোন ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না : নাসিম
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্র রোধ করতে পারবে না। তিনি সোমবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। ‘স্বাস্থ্য বাতায়ন’ সেবা গত বছরের ১৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয়। এবছরের ২৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ পর্যন্ত ১৬২৬৩ নম্বরে মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা সুবিধা নিতে কল এসেছে ১৩ লক্ষ ৩…
Read Moreরাজশাহী অঞ্চলে ব্রোকলি চাষ জনপ্রিয় হয়ে উঠছে
ডেস্ক রিপোর্ট: লাভজনক বাজারদর ও ক্রেতা চাহিদার কারণে এই অঞ্চলে অপ্রচলিত শীতকালীন সবজি ব্রোকলি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, ক্রেতার চাহিদা ও বাজার মূল্যের কারণে গত কয়েক বছর ধরে কৃষকগণ ব্রোকলি চাষে উৎসাহিত হচ্ছেন। তিনি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বাণিজ্যিকভাবে ব্রোকলি চাষের উজ্জল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে সবুজ ফুলকপি নামে পরিচিত ব্রোকলি চাষের উপযোগী এই অঞ্চল। ফুলকপির মত সবুজ পাতা সমৃদ্ধ ব্রোকলি থেকে সরাসরি প্রোটিন ও ভিটামিন সি পাওয়া যায়। ব্রোকলি ফুলকপির থেকে তিন থেকে চারগুণ বেশী দামে বিক্রি হয়। ব্রোকলি…
Read More