আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার সাভারের আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ৯টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লা। তিনি বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের পাশে তাকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সকালে রাস্তায় তার মরদেহ পরে থাকতে দেখা যায়। ভোরের দিকে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।       মিতু/বিবি নিউজ/৭৭৬

Read More

জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু

ডেস্ক রিপোর্ট: জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরুতিন পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীতে ৪ নম্বর ওয়ার্ডে সকল পদে এবং ২, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া যশোরে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে এবং সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত আছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যাতে…

Read More

ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  ভোলায় ডাক্তারের ভুল চিকিৎসায় নূপুর (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নূপুর সদর উপজেলার রতনপুর এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহানের মেয়ে এবং ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। নূপুরের মা রুমা বেগম বলেন, সোমবার দিবাগত রাত ৪টার দিকে নূপুরের ডায়রিয়া শুরু হয়। এ অবস্থায় তাকে খাবার খাওয়ানো হলে সে বমি করে।  মঙ্গলবার বিকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তার তাকে স্যালাইন পুশ করেন। স্যালাইনটি ঘণ্টাখানেক চলার পর নার্স এসে তাকে একটি ইনজেকশন দেন। এরপর…

Read More

মাঠের বাইরে মুশফিকুর রহিম

ডেস্ক রিপোর্ট: দুই সপ্তাহ খেলতে পারবেন না ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া দলের প্রধান উইকেটরক্ষক এবং মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার জায়গায় খেলবেন উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বুধবার বাংলাদেশ দলের ব্রিফিংয়ে কোচ হাথুরুসিংহে এ কথা জানিয়েছেন। নেলসনে দ্বিতীয় ওয়ানডের আগের দিন মাঠে অনুশীলনে ঘাম ঝরানো শুরু করলেন সবাই, দেখা গেল না কেবল মুশফিকুর রহিমকেই। তখনই আন্দাজ করা যাচ্ছিল শঙ্কাটা। পরে কোচ চন্দিকা হাথুরুসিংহেই জানালেন, দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক। ব্রিফিংয়ে হাথুরুসিংহে বলেন, ক্রাইস্টচার্চে ইনজুরির পর পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা সময় পার হয়েছে।…

Read More

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম-দেলোয়ার হোসেন (৪০)। তিনি শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো: ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখি সিমেন্টের খুঁটি বোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই দেশের একমাত্র অস্তিত্বের ঠিকানা : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই হচ্ছে দেশের অস্তিত্বের একমাত্র ঠিকানা। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বই হচ্ছে আমাদের অস্তিত্বের একমাত্র ঠিকানা। তাঁর নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমেই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে হবে।’ কাদের বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে যেমন বাঁচাতে হবে তেমনি আওয়ামী লীগকে বাঁচাতে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। ওবায়দুল কাদের মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা…

Read More

বিচার বিভাগের মানোন্নয়নে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের মানোন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ‘৬৪ জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) ২য় সংশোধিত প্রকল্প’ এর মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্থান সংকুলানের জন্য ২ হাজার ৩শ’ ৮৮ কোটি টাকা ব্যয়ে ৪২টি সিজেএম আদালত ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের কাজ দ্রততার সাথে বাস্তবায়িত হচ্ছে।…

Read More

বিএমডি আবহাওয়ার অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর কার্যকর মোবাইল অ্যাপ্লিকেশন ‘বিএমডি ওয়েদার অ্যাপ’র মাধ্যমে অধিদফতরের দৈনিক সকল তথ্যসেবা মোবাইল প্লাটফরমে নিয়ে আসা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। এতে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক, কাছাকাছি সময়ে…

Read More

ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থীকে সমর্থন বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক পদে কাতারের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ইউনেস্কোয় কাতারের প্রার্থী কাতারের আমিরের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারী সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এই সমর্থনের কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, ড. হামাদ ইউনেস্কোর মহাপরিচালক পদে তার প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি এই পদে ড. হামাদের প্রার্থীতায় খুশী হয়েছেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ‘আমি এ পদে…

Read More

পার্ল হারবার পরিদর্শনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

ডেস্ক রিপোর্ট: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন। মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে যাওয়ার প্রাক্কালে তিনি হাওয়াইয়ে কয়েকটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন। উল্লেখ্য, জাপানীরা ১৯৪১ সালে মার্কিন এ নৌঘাঁটিতে হামলা চালায়। সেখানে হামলার পর এ প্রথমবারের মতো উভয় দেশের নেতা এ ঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন। অ্যাবের সহকারি জানান, অ্যাবে সেখানে নিহতদের জন্য প্রার্থনা করলেও ওই হামলার জন্য ক্ষমা চাইবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানী বাহিনীর হামলায় মার্কিন বাহিনীর ২ হাজার ৩শ’ সদস্য নিহত হয়। ঘাঁটির আটটি যুদ্ধ জাহাজই ধ্বংস এবং চারটি ডুবে যায়।   মিতু/বিবি নিউজ/৭৬৭

Read More