বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

112664_imagesডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম-দেলোয়ার হোসেন (৪০)। তিনি শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো: ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখি সিমেন্টের খুঁটি বোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত হন।

এ ঘটনায় আহত হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৭৭২

Related posts

Leave a Comment