ডেস্ক রিপোর্ট: দিল্লীতে মার্কিন পযর্টক ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী কয়েক মাস আগে ভারতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন।ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানী করার সাম্প্রতিকতম ঘটনা এটি। ওই মার্কিন পর্যটকের দাবি, গত এপ্রিলে দিল্লীতে একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে নেশা দ্রব্য খাইয়ে তাকে গণ-ধর্ষণ করা হয়। তিনি অভিযোগের প্রমাণ দিতে ডিসেম্বরের শুরুর দিকে আবার ভারতে ফিরেও আসেন।
এ অভিযোগের প্রেক্ষিতে একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মীকে আটক করা হয়েছে।
দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী
মিতু/বিবি নিউজ/৭৪৫
