অল্পের জন্য ১৬১ আরোহীর প্রাণ রক্ষা

ডেস্ক রিপোর্ট: ভারতে জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেছে। নামতে গিয়ে রানওয়ে থেকে সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি ঘূর্ণিতে সেটি ছিটকে যায়। বিমান ১৬১ আরোহী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।  তবে সবাই বেঁচে আছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।       মিতু/বিবি নিউজ/৭৪৪

Read More

আফটা দ্বিতীয় সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে কেবিনেট

ডেস্ক রিপোর্ট:  এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আফটা) দ্বিতীয় সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক একটি বাণিজ্য চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ অঞ্চলের সবচেয়ে পুরানো এই চুক্তির সংশোধনীর মধ্যে রয়েছে এতে মঙ্গোলিয়াকে যুক্ত করা এবং শুল্ক ব্যবহার পুনঃবিন্যাস। ১৯৭৫ সালে স্বাক্ষরিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি (আপটা) আগে ব্যাংকক চুক্তি নামে পরিচিত ছিল। পরে ২০০৫ সালে এর নাম হয় আফটা। বর্তমানে বাংলাদেশ,…

Read More

নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানষিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানষিকতা পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্বে একটি সমৃদ্ধ দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার জন্য নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, সমাজে নারীর উন্নয়নে অনেক অগ্রগতি হয়েছে, তবে তাদের অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ কারনে আমাদের বিশেষ করে পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তিনি আজ এখানে লালমাটিয়া মহিলা কলেজের দু’দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাষ্ট্রপতি ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের…

Read More

আশুলিয়ার বন্ধ গার্মেন্টস শিল্প এখন কর্মমুখর

শেখ সালমা : সাভারের আশুলিয়ায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা টানা পাঁচ দিন পরে ৫৯ টি কারখানা বিজিএমইএর নির্দেশে খুলে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে কারখানা গুলো খুলে দেওয়ায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানায় সকাল থেকে কারখানা গুলো খুলে দেওয়ার পরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত কোন কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে জাসদের বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট:  রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন পুনর্গঠনে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন  বলেছেন, ‘জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’ আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গেও আলোচনা…

Read More

যত্নে থাকুক শীতের পোশাক

ডেস্ক রিপোর্ট:    শীত মানে উল, লিলেন কিংবা পশমি কাপড়ের ছড়াছড়ি। এ সময় নানা রকমারি পোশাক পরতেই বেশি ভালো লাগে। কেউবা শীতের পোশাক আরও কেনার পরিকল্পনা করছেন, আবার কেউ হয়তো তুলে রাখা পোশাকগুলো বের করেই পরছেন। তবে যেটাই ব্যবহার করুন না কেন ব্যবহারের উপযোগী করে তুলতে এসব পোশাকের চাই বিশেষ যত্ন। সঠিক উপায়ে যত্ন নিলে এগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। শীতকালে ঘাম কম হয় তাই কাপড় খুব একটা ধোয়ার প্রয়োজন হয় না। তাছাড়া এই সময় সূর্যের তাপ কম থাকায় কাপড় সহজে শুকায়ও না। তাই শীতের পোশাক পরার পরে তা কিছুক্ষণের জন্য…

Read More

সিসিটিভি ফুটেজ দেখে তন্ময় হত্যায় জড়িতদের গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে স্কুল ছাত্র ইশতিয়াক আহমেদ তন্ময়কে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- মেহেদী হাসান সাগর (২১) ও তার সহযোগী রুহান ইসলাম রিয়াদ (২০)। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম, কোতোয়ালী মডেল থানার এএসপি আল-আমিন, ওসি কামরুল ইসলাম, ওসি (ডিবি) ইমারত হোসেন গাজীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে এসপি জানান, সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে সাগরই ছুরিকাঘাত করে তন্ময়কে।…

Read More

ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল আর নেই

ডেস্ক রিপোর্ট:  ব্রিটেনের পপগায়ক জর্জ মাইকেল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। রবিবার মাইকেলের প্রকাশক এ তথ্য জানিয়েছেন। ব্যান্ড দল ‘হোয়াম!’-এর জনপ্রিয়তা কাজে লাগিয়ে খ্যাতির চূড়ায় উঠেন মাইকেল। এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে প্রকাশক বলেন, গভীর শোকের সঙ্গে নিশ্চিত করছি যে, বড়দিনের সময় আমাদের প্রিয় ছেলে, ভাই ও বন্ধু জর্জ নিজ বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। এই কঠিন ও আবেগঘন সময়ে পরিবারের সদস্যরা চান, তাদের গোপনীয়তার প্রতি যেন সম্মান দেখানো হয়, যোগ করেন প্রকাশক। সম্প্রতি কিছুকাল লোকচক্ষুর আড়ালে ছিলেন মাইকেল। এই সময়ে মাদকসংক্রান্ত কিছু উদ্ভট ঘটনার জন্য সংবাদমাধ্যমের শিরোনাম…

Read More

মালিবাগে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মালিবাগে সাত্তার মন্ডল (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করা হয়েছে মালামাল। সোমবার সকালের দিকে কোনো এক সময় মালিবাগ পাবনা কলোনির একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সাত্তার মণ্ডল (৪৫) পোশাকের রঙসহ বিভিন্ন পণ্েযর ব্যবসা করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, বেলা দেড়টার দিয়ে মেহেদী নামের স্থানীয় এক যুবকসহ কয়েকজন সাত্তারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেদীর বরাত দিয়ে এএসআই বাবুল বলেন, সাত্তারের স্ত্রী-সন্তানরা গত শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রামের…

Read More

রাঙ্গামাটিতে পর্যটকদের ঢল নেমেছে

ডেস্ক রিপোর্ট:  খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন সাপ্তাহিক ছুটি ও ডিসেম্বরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের অবকাশে রাঙ্গামাটিতে পর্যটকের ঢল নেমেছে। গত শুক্রবার থেকে রাঙ্গামাটিতে দলে দলে আসতে শুরু করে পর্যটক। অতিরিক্ত পর্যটক আসায় রাঙ্গামাটিতে আবাসন ও যানবাহন সংকটে পড়ে দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন দিনে রাঙ্গামাটিতে অর্ধলক্ষাধিক পর্যটক এসেছে। অনেকে ব্যক্তিগত পরিবহনে করে আসলেও অধিকাংশ পর্যটক এসেছে সাধারণ যাত্রীবাহী বাসে। ঢাকা-রাঙ্গামাটি ও ঢাকা-চট্টগ্রামের যাত্রীবাহী বাসে টিকেট আগাম বুকিং হয়ে যাওয়ায় অনেক পর্যটক রাঙ্গামাটি আসতে পারেনি। আবার যারা এসেছে তারা আবার ফিরতি টিকেট না পেয়ে ফিরে যেতে…

Read More