আশুলিয়ার বন্ধ গার্মেন্টস শিল্প এখন কর্মমুখর

indexশেখ সালমা : সাভারের আশুলিয়ায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা টানা পাঁচ দিন পরে ৫৯ টি কারখানা বিজিএমইএর নির্দেশে খুলে দেওয়া হয়েছে।
সোমবার সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে কারখানা গুলো খুলে দেওয়ায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানায় সকাল থেকে কারখানা গুলো খুলে দেওয়ার পরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত কোন কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে পুলিশের পাশাপাশি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।  এদিকে কয়েকটি কারখানার মালিকরা জানিয়েছেন সকাল থেকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। কয়েকদিন বন্ধ থাকার পরে বায়ারদের শিফমেন্টের কাজের একটু দেরি হলেও তারা দ্রুত কাজ করে তা পুষে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
এদিকে শ্রমিক নেতারা দ্রুত গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সরকারের কাছে।
এদিকে শ্রমিকদের আন্দোলনের উস্কে দেওয়ার অভিযোগে বেশির ভাগ কারখানায় শ্রমিক ছাঁটাই করেছে কারখানা কতৃপক্ষ। সকালে ছাঁটাইকৃত শ্রমিকরা কারখানার সামনে আসলেও তারা কারখানায় প্রবেশ করতে না পেরে বাড়ি ফিরে যান।
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার ছয়তলা এলাকার উইন্ডি গার্মেন্টস শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করলে মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষনা করে। পরে সেই কারখানা থেকে আন্দোলন আর বেশ কয়েকটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি অবনতির আশঙ্কায় গত বুধবার বিজিএমই এ ৫৯ টি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে আজ পোশাক কারখানা গুলো খুলে দেওয়া হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় এখন পর্যন্ত  ১০টি মামলা দায়ের করা হয়। মামলায় এ পর্যন্ত ১ সাংবাদিক সহ ৩০ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে শ্রমিকরা।

 

 

বিবি নিউজ/৭৪১

Related posts

Leave a Comment