তুরাগে চোখ উপড়ানো যুবকের লাশ উদ্ধার

112671_00-ডেস্ক রিপোর্ট: ঢাকা রাজধানীর তুরাগ থানার নলভোগ খালপাড় বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা লাশের গলাকাটাসহ মাথায় ধারাল অস্ত্রের কয়েকটি আঘাত ছিল এবং চোখ দুটি উপড়ানো ছিল।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, দুষ্কৃতিকারীরা ২/৩ দিন আগে তাকে হত্যা করে ওই জায়গায় ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। তার পরনে ছিল কাঠাল রংয়ের সোয়েটার, বেগুনী রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং মাটি রংয়ের গ্যাবাডিন ফুল প্যান্ট।

 

 

মিতু/বিবি নিউজ/৭৫৩

Related posts

Leave a Comment