ডেস্ক রিপোর্ট: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। রবিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আটক হওয়া যাত্রীর নাম জহিরুল ইসলাম। তিনি দুবাই থেকে ঢাকায় আসেন। আটক সোনার বারের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) এইচ এম আহসানুল কবীর বলেন, দুবাই থেকে আসা যাত্রী জহিরুল ইসলামকে গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তাঁর দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে ৪২টি সোনার বার পাওয়া যায়।
শুল্ক কর্তৃপক্ষ জানায়, সোনার বার আটকের এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মিতু/বিবি নিউজ/৬০০
