প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। এই মহীয়সী নারী ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী কবি বেগম সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এই শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বাণীতে বলেন, সুফিয়া কামাল ছিলেন একদিকে আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলো তাঁর আপোষহীন এবং দৃপ্ত পদচারণা। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা কবি সুফিয়া কামালের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুফিয়া কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
Read MoreMonth: June 2016
ক্ষোভ আড়াল করতেই তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা : মির্জা আলমগীর
সাম্প্রতিক গণগ্রেপ্তার ও ক্রসফায়ার নিয়ে দেশের জনগণের ক্ষোভকে আড়াল করতেই লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অরুচিকর, কুৎসাপূর্ণ, উস্কানীমূলক ও ভয়ংকর প্রতিহিংসার বহিঃপ্রকাশই শুধু নয়, তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর বিষাক্তভাষা প্রয়োগের মাধ্যমে স্বৈরতান্ত্রিক আক্রমণের এক নতুন দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা আলমগীর বলেন, শনিবার এক ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী বলেছেন তারেক রহমান নাকি লন্ডনে বসে হুমকি-ধামকি দিচ্ছেন,…
Read Moreইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৬
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জনের মৃত্যু ও আরো ২৬ জন নিখোঁজ হয়েছে। ভূমিধসে মানুষ তাদের বাড়িতেই চাপা পড়েছে। রোববার এক কর্মকর্তা একথা বলেন। দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে জাভার মধ্যাঞ্চল জুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার বাড়িঘর প্লাবিত হয়ে পড়েছে। সুতোপো এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা গেছে যে বন্যা ও ভূমিধসে জাভার মধ্যাঞ্চলে ২৪ জনের মৃত্যু ও আরো ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে।’ স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে গ্রামবাসীরা বাড়তে থাকা পানির হাত থেকে রক্ষা পেতে…
Read Moreবুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে আগামী ২২ জুন বুধবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ-পূর্ব অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। রেলওয়ের কর্মকর্তাগণ টিকেট বিক্রি কার্যক্রম তদারকি করবেন। রেলওয়ে সূত্র জানায়, ১ জুলাই যাত্রার টিকেট ২২ জুন দুটি স্টেশন থেকে বিক্রি শুরু হবে। এছাড়া ২ জুলাই যাত্রার টিকেট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকেট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকেট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকেট ২৬ জুন বিক্রি করা হবে। এদিকে রেলওয়ে ঈদ ফেরত…
Read Moreধর্ষণের অভিযোগে জিম্বাবুয়েতে ভারতীয় ক্রিকেটার আটক
তারুণ্য নির্ভর একটি দল জিম্বাবুয়েতে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে ধোনির ভারত। তবে টি২০ তে এসে হেরে যায় টিম ইন্ডিয়া। আর হারের সঙ্গে আরো একটি দুঃসংবাদ পেল ভারতীয়রা। ধর্ষণের অভিযোগে হারারেতে এক ভারতীয় ক্রিকেটারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের হারারে সহকারী পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা। তবে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় শনিবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে একটি সূত্র জানিয়েছে, মাদক নিয়ে হারারের মেইকেলস হোটেলে ঘোরাঘুরি করছিলেন ওই নারী। এসময়…
Read Moreমাগুরায় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সাড়ে ৯ বছরের সাজার হাত থেকে বাঁচতে মাগুরার নজরুল ১৪ বছর ধরে পলাতক ছিল। শ্রীপুর থানা পুলিশ আজ শনিবার ভোররাতে নজরুলকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ১৯৯৮ সালে শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের বদিয়ার রহমানের পুত্র নজরুল ইসলামকে আদালত একটি অস্ত্র মামলায় ৯ বছর ৬ মাস সাজা দেয়। তিনি জানান, জামিনে থাকা অবস্থায় রায় ঘোষণা হয়। নজরুল এর পর আত্মগোপনে চলে যায়। প্রায় ১৪ বছর ধরে সে পলাতক ছিল।
Read Moreযানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগসমূহ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে : পরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঢাকা মহানগরীর যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ এবং আওতাধীন অধিদফতর-কর্তৃপক্ষ-সংস্থা-প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনের দায়িত্ব এককভাবে কোন মন্ত্রণালয়-বিভাগ বা এর অধীনস্থ অধিদফতর-কর্তৃপক্ষ-সংস্থা-প্রতিষ্ঠানের উপর ন্যস্ত নয়। তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং এর অধীনস্থ অধিদফতর-কর্তৃপক্ষ-সংস্থা ঢাকা মহানগরীর যানজট নিরসনকল্পে বর্তমান সরকারের গত মেয়াদ থেকে এ পর্যন্ত সময়ে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মন্ত্রী বলেন, এসব কর্মসূচির মধ্যে ঢাকা মহানগরীর পশ্চিমাংশের সাথে…
Read Moreব্রিটিশ এমপি’র হত্যাকান্ডে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকান্ডে গভীর শোক প্রকাশ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাটলি ও স্পিন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ ও প্রতিশ্রুতিশীল এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’ ‘তাঁর মৃত্যুতে ব্রিটেন একজন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারালো যিনি অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, নির্বাক ও অধিকার বঞ্চিতদের জন্য তাঁর সমবেদনা অনেকের হৃদয় জয় করেছিল।’ শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তি ও সম্প্রীতিতে তাঁর নিঃস্বার্থ অঙ্গীকারের জন্য জো কক্স স্মরণীয় হয়ে থাকবেন। তিনি…
Read Moreগুপ্তহত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা বিএনপি-জামায়াত: কামরুল ইসলাম
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, গুপ্তহত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা বিএনপি-জামায়াত। তিনি বলেন, জামায়াত এবং বিএনপির ছাত্র সংগঠন এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এসব ঘটনায় যারাই গ্রেপ্তার হচ্ছে, দেখা যাচ্ছে তারা এক সময় জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয় কমিটির সভায় এ কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানবন্ধন কর্মসূচি সফল করার লক্ষে এই সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকেল ৩ টা থেকে ৪ পর্যন্ত এই…
Read Moreবাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দুটি ভ্রাতৃপ্রতীম দেশের নিজস্ব স্বার্থেই এটি করা প্রয়োজন। বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতি মোহাম্মদ তাইব আজ সকালে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। বৈঠকে দারিদ্র দূরীকরণে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,‘আমরা দ্রুততার সঙ্গে দেশের উন্নয়ন সাধনের চেষ্টা করে যাচ্ছি।’…
Read More