সাভারে বিএলআরআইএ প্রথম বারের মত উন্নত জাতের উটপাখি পালন

স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) প্রথম বারের মত গবেষণার মাধ্যমে উন্নত জাতের উটপাখি পালন শুরু করেছে। গবেষণার মাধ্যমে উটপাখি গুলো লালন পালন শেষে দেশের বিভিন্ন প্রান্তিক খামারীদের মাঝে রপ্তানী করা হবে। মুলত গরু ও মুরগীর মাংসের পাশাপাশি উটপাখির মাংশ সারা দেশে রপ্তানী করা হবে।দেশে মাংসের চাহিদা মেটানোর জন্য বছর খানেক আগে সাউথ আফ্রিকা থেকে কিছু উটপাখি নিয়ে আসা হয় বিএলআরআইএ। এখানেই উটপাখি গুলা লালন পালন করা হচ্ছে। তিন বছর গবেষণা শেষে উটপাখি গুলা দেশের বিভিন্ন খামারিদের মাঝে রপ্তানী করা হবে। এছাড়া উট পাখির ডিম থেকে আরও…

Read More

সাভারে ফুট ওভার ব্রীজে ফাটল, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা

স্টাফ রিপোর্টার,২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারে একটি ফুট ওভার ব্রীজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও মেরামত না করায় ব্রীজের অসংখ্য পাঠাতনে ফাটল দেখা দেওয়ায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয়রা। ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রীজটি দিয়ে পার হচ্ছেন অসংখ্য মানুষ।জানা যায়,দুই বছর আগে মানুষ পারাপার হওয়ার জন্য ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় দ্বিতীয় ফুট ওভার ব্রীজ নির্মাণ করেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু ব্রীজটি গত কয়েকদিনে সিড়ির পাঠাতনসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় ও কিছু পাঠাতন ভেঙ্গে পড়ে যায়। এতে করে ঝুঁকি নিয়েই প্রতিদিন…

Read More

সাভারে ১০লক্ষ টাকার হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে দশ লক্ষ টাকার হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গভীর রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,গভীর রাতে সাভারের কাঞ্চনপুর বালুরমাঠ এলাকায় মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৪৫) হিরোইন বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী শাহিনকে সাড়ে চার’শ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। সাড়ে চার’শ গ্রাম হিরোইনের দাম প্রায় দশ লক্ষ টাকা। আটক মাদক ব্যবসায়ী ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।এবিষয়ে সাভার…

Read More

ফ্রান্সে এন্টি কোভিড পাশ চালু হচ্ছে ৯ আগস্ট থেকে

২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ) : ফ্রান্সের পার্লামেন্ট যে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে তা আগামী ৯ আগস্ট থেকে ক্যাফে, ট্রেন এবং বিমানে বাধ্যতামূলক করা হয়েছে।সরকারের একজন মুখপাত্র বুধবার এ কথা জানান।ভ্যাকসিন পাসপোর্ট আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে গত রোববার ফ্রান্সের পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষের আইন প্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।পাশটিতে টিকার সবগুলো ডোজ, করোনা নেগেটিভের এবং সংক্রমণ থেকে সম্প্রতি সেরে উঠার তথ্য থাকবে।এই আইনে স্বাস্থ্য কর্মী এবং কেয়ারার্সদের জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।যাদুঘর, সিনেমা ও কালচারাল ভেনুসহ যেসব জায়গায় ৫০ জনের বেশি মানুষ জড়ো হচ্ছে…

Read More

ব্রি হাইব্রিড-৭ জাতের আউশ ধানে রেকর্ড ফলন

২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) : ব্রি হাইব্রিড-৭ জাতের আউশ ধানে রেকর্ড ফলন হয়েছে। ধান কাটার পর প্রতি বিঘায় পাওয়া গেছে ২৩ মণ। যা আউশ মৌসুমের অন্য যে কোন জাতের চেয়ে অনেক বেশি।বুধবার ভোলা জেলার রাজাপুর ইউনিয়নে চর মনসা গ্রামের সবুজ বাংলা কৃষি খামারে ব্রি হাইব্রিড-৭ জাতের প্রদর্শনী প্লটের ধান কর্তন ও মাঠ দিবসে এ তথ্য পাওয়া যায়। ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।মাঠ দিবসে ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর…

Read More

সৈয়দ আব্দুস সামাদের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২৯ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও তাঁর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী আজ সকালে বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে রক্ষিত মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।ড. সৈয়দ আব্দুস সামাদ গতকাল তাঁর বারিধারাস্থ বাসভবনে ঘুমের মধ্যে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে –রজেউন)। মরহুমের বয়স হয়েছিল ৭৯ বছর।চিরকুমার ড. সামাদ একদিন আগেই রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরেন। তিনি মস্তিস্কের জটিলতা…

Read More

ব্যাংক বন্ধ থাকবে ১ ও ৪ আগস্ট

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ (দুই দিন) ব্যাংক বন্ধ থাকবে। বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বুধবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

Read More

করোনায় ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৯) মারা গেছেন।আজ বুধবার বেলা ১১টার দিকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানিয়া আক্তার। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, ১২ জুলাই সানিয়া আক্তারের করোনা শনাক্ত হয়।সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন সানিয়া আক্তার। তাঁর স্বামী এ এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। সানিয়া আক্তারের…

Read More

আইন অমান্য করায় অনেকেই গুণছেন জরিমানা

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে চলছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ।চলমান বিধিনিষেধের আজ ষষ্ঠ দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। সব সড়কেই আছে অনেক রিকশাও। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই চলাচল করছেন। মানুষ সড়কে আসার পর নানা অজুহাত দিচ্ছেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যারা সড়কে অহেতুক ঘোরাফেরা করছেন তাদেরকে আমরা জরিমানা ও গ্রেফতার করছি।বুধবার সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতরাস্তা, কারওয়ান বাজার, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। মূল…

Read More

কোভিড টিকাদান কর্মসূচি বিষয়ে অবশ্যই আরো ভাল করতে হবে যুক্তরাষ্ট্রকে :জো বাইডেন

২৮ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক ) :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে আমেরিকানদের ‘এখনো আরো ভাল করার’ প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আবারো সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ মাস্ক পরিধান সংক্রান্ত নির্দেশাবলী পালন কঠোর করার মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ি বা ঘরের ভিতরে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তার ব্যাপারে সেন্ট্রার্স ফর ডিজিজ কন্ট্রোল পদক্ষেপ নেয়ার পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি টিকাদান কর্মসূচির গতি আনতে বৃহস্পতিবার নতুন পদক্ষেপ ঘোষণা করবেন।মার্কিন গোয়েন্দা বাহিনীর উদ্দেশ্যে পৃথক এক ভাষণ দেয়ার সময় মার্কিন ফেডারেল কর্মীদের টিকাদানের সম্ভাব্য…

Read More