৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল। দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও এক হাজার সাতজন রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। শনাক্তের সংখ্যা ছিল ৯৭৮।এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৭ হাজার ৭১৮ জনের। আর শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। টানা ছয় দিন পর আজ নতুন রোগীর সংখ্যা হাজার পার হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গতকাল বুধবার…
Read MoreMonth: January 2021
মাগুরায় জন্ম হলো দুই মাথাওয়ালা কন্যা শিশুর
৭জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):মাগুরায় দুই মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনালি বেগম (২৫) নামের এক মা। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে চিকিৎসক মাসুদুল হক ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। ডা. মাসুদুল হক বলেন, ‘বিকেল ৪টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম নেয়। জন্মের সময় বাচ্চাটি স্বাভাবিক কান্নাকাটি করেছে। শিশুটির মাথা দুটি। তবে দুটি করে হাত-পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ অন্য নবজাতকের মতো স্বাভাবিক। পৃথিবীতে এ ধরনের জন্ম নেওয়া শিশুর সংখ্যা খুবই কম। শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ এ বিষয়ে মাগুরা ২৫০ শয্যা…
Read Moreবাংলাদেশ কবে টিকা পাবে, সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না :ভারতীয় হাইকমিশনার বিক্রম
৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সেরাম ইন্সটিটিউট সমন্বিত অক্সফোর্ড-এস্ট্রোজেনেকা’র ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই ভারতের। তবে নিজেদের ব্যবহারের পর প্রতিষ্ঠানটি আর কতোটা ভ্যকসিন উৎপাদন করতে পারে তার ওপর নির্ভর করছে রপ্তানি। ফলে বাংলাদেশ কবে এ টিকা পাবে, তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দ্বোরাইস্বামী। ভারতীয় হাই কমিশনার বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এ ভ্যাকসিনটি মানবতার জন্য। আমাদের নিজেদের জনগণের বাইরে এটির ব্যবহারে সবচেয়ে বেশি প্রাধ্যান্য দেওয়া হবে আমাদের প্রতিবেশি দেশকে। এর…
Read Moreঢাকা মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৮ মিনিটে হাসপাতালের পুরোনো ভবনের জরুরি ভাগের চারতলায় আগুন লাগে। বেলা দুইটায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মোহাম্মদ জাহিদ বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।ঢাকা মেডিকেল থেকে একজন প্রত্যক্ষদর্শী মাহমুদ হাসান বলেন, আগুন বড় ছিল না। তবে সেখানে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে…
Read Moreমেসির জোড়া গোলের জয়ে শিরোপা স্বপ্ন ধরে রেখেছে বার্সেলোনার
৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : লিওনেল মেসির দুই গোলে বুধবার লা লিগায় এ্যাথলেটিকো বিলবাওকে ৩-২ ব্যবধানে পরাজিত করে শিরোপা স্বপ্ন ধরে রেখেছে বার্সেলোনা। এই জয়ে শীর্ষে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্টে পিছিয়ে ৩১ পয়েন্টসহ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। যদিও রোনাল্ড কোম্যানের দলের থেকে দুই ম্যাচ কম খেলেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।গত সপ্তাহে বার্সা বস কোম্যান স্বীকার করেছিলেন শিরোপা জয় করা এবার সত্যিই কঠিন হয়ে পড়েছে। কালকের এই জয়ের পর কোম্যান কিছুটা আশাবাদী হয়ে বলেছেন, ‘লিগে সব সময়ই সুযোগ উন্মুক্ত থাকে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। যদিও এখনই চূড়ান্ত কিছু…
Read Moreআজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম আজ এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর টানা তৃতীয় মেয়াদের সরকারের দুই বছর পূর্তিতে সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।’প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে সরাসরি সম্প্রচারিত হবে বলেও তিনি জানান।শেখ হাসিনা চতুর্থবার এবং টানা তৃতীয় বারের মত ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরআগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত…
Read Moreঢাকার ধামরাইয়ে সরিষার ফুলে ভরে গেছে মাঠ
ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এ বছর প্রায় ৫ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। হলুদ আর হলুদ রঙে বিঘার পর বিঘা জমি ভরে গেছে সরিষার ফুলে । গেল বছরের চেয়ে সরিষার ফলন এবার অনেক ভালো । কৃষকরা ঠিকমত সরিষা ঘরে তুলতে পারলে বিগত দিনে ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে তা পুশিয়ে নিতে পারবে । আর উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক সহযোগীতা করে যাচেছন সরিষা চাষীদের । কিন্তু সরিষার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা শংকায় চাষীরা।
Read Moreমানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বিএনপি ,জামায়াত শুরু করেছে:ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):এদেশে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি বিএনপি জামায়াত শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের পার্বতীনগর এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা মুখে আন্দোলনের কথা বললেও তারা দুর্বল তাদের কথা ও কাজে ঠিক নেই ।অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ…
Read Moreমিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
ষ্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):জমি দখল করতে বাধা দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচার করে সম্মান ক্ষুন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন।দুপুরে সাভারের বাইপাইল এলাকায় নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সংবাদ সম্মেলনে এসময় লিখিত বক্তব্যে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন বলেন,বাইপাইল বসুন্ধরা এলাকার শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন অস্ত্র ও ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে নিরিহ মানুষের জমি দখল করে আসছিলেন। পরে জমি দখল করতে তিনি বাধা প্রদান করলে এম এ মতিন বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে মিথ্যা…
Read Moreসব দেশেই টিকা রপ্তানির অনুমোদ রয়েছে: সেরামের সিইও
৫ জানুয়ারি,২০২১(অনলাইন ডেস্ক):ভারত থেকে সব দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা। এক সাক্ষাৎকারে টিকা রপ্তানি বিষয়ে তার বক্তব্য নিয়ে দু’দিন ধরে বিভ্রান্তি চলার পর মঙ্গলবার টুইট করে এ কথা জানান ।টুইটে আদর পূনাওয়ালা লিখেছেন, জনসাধারণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় আমি দুটি বিষয়ে স্পষ্ট ধারণা দিতে চাই; সকল দেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে, বর্তমানে সৃষ্ট যে কোনো ভুল ধারণা স্পষ্ট করতে ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া হবে।
Read More