৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৮ মিনিটে হাসপাতালের পুরোনো ভবনের জরুরি ভাগের চারতলায় আগুন লাগে। বেলা দুইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মোহাম্মদ জাহিদ বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল থেকে একজন প্রত্যক্ষদর্শী মাহমুদ হাসান বলেন, আগুন বড় ছিল না। তবে সেখানে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।
অনেক স্বজনকে সেখানে চিকিৎসার জন্য আসা রোগীকে কোলে করে নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়।
