ষ্টাফ রিপোর্টার, ৯ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি চায়না ব্যাটারি তৈরির কারখানা। বৃহস্পতিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় টংলি পাওয়ার লিমিটেড কারখানায় এ ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়,বৃহস্পতিবার রাতে ওই ব্যাটারি কারখানায় ভয়াভহ আগুন লাগলে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে ব্যাটারি কারখানাটিতে আগুনের সুত্রপাত্র হয়েছে বিষয়টি জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন,কিভাবে ব্যাটারি কারখানাটিতে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ।
