জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিক্রম কুমার

ষ্টাফ রিপোর্টার, ৯ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শুক্রবার সকালে তিনি সড়ক পথে সাভার জাতীয় স্মৃৃতিসৌধে পৌছে শহীদ বেদীতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় ভারতীয় হাই কমিশনারের সাথে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment