সাভার ও আশুলিয়ায় এক নারীসহ ও চার শিশু ধর্ষণের শিকার


ষ্টাফ রিপোর্টার,৯ অক্টোবর,২০২০(বিবিনিউজ):
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় এক নারী গণধর্ষণের শিকার ও চার শিশু ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিনিয়িত এ উপজেলায় একের পর এক ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ও কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে জরুরী ভাবে আলোচনা সভা ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা।
পুলিশ বলছে,আশুলিয়ার তৈয়বপুর এলাকায় একটি বাড়িতে বাবা মাসহ তিন শিশু ভাড়া থাকতো। শিশু তিনটির বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে গত ৬ অক্টোবর ঐ তিন শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন বাড়িওয়ালা হেলাল উদ্দিন শেখ। পরে শিশু তিনটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তাদের বাবা মাকে খবর দিলে পুলিশ রাতেই তিন শিশু ধর্ষণকারী বাড়িওয়ালা হেলাল উদ্দিন শেখকে আটক করে। এদিকে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় এক গৃহবধু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ আজ ঐ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী ব্যক্তি সাইফুল ইসলাম,অনিক,উজ্জল,অন্তর শাহা,ও রতনকে আটক করেছে।
এদিকে সাভারের নামা গেন্ডায় বারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়ারুল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পরে পুলিশ ধর্ষণের শিকার পাঁচ জনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এছাড়া ধর্ষণের শিকার সবার পরিবারের সদস্যরা ধর্ষণকারীদের আসামী করে সাভার ও আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে গত কয়েকদিনে সাভার ও আশুলিয়ায় কিশোর গ্যাং সদস্যের হাতে দুই বান্ধবীসহ বেশ কয়েকজন ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া সাভারের পালপাড়া এলাকায় কিশোর গ্যাং সদস্যের হামলায় নীলা রায় নামের এক স্কুল ছাত্রী নিহত হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার সাহা বলেন আটক ধর্ষণকারীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related posts

Leave a Comment