
ষ্টাফ রিপোর্টার, ৭ জুলাই ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে গর্ভবর্তী নারীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

ধামরাইয়ের বাইশাকান্দা আবুল বাশার কৃষি কলেজ মাঠে সাভার সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৩ ফিল্ড রেজিমেন্ট অব আটিলারির তত্বাবধানে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ওই এলাকার কয়েক গর্ভবর্তী মায়েদের এ চিকিৎসা দেওয়া হয়।এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
