আশুলিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

সাভার,৬ জুলাই,২০১৯(বিবিনিউজ):আশুলিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় নয়ন শেখ (৩৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনবিার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের টংঙ্গাবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহারপুর গ্রামের আতিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের বাংক টাউন এলাকায় ভাড়া বাড়ীতে থেকে বিভিন্ন বাসা-বাড়িতে সেপটি ট্যাংক পরিস্কারের কাজ করতো।
পুলিশ জানায়, আশুলিয়া থেকে বালি ভর্তি বাইপাইগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর দাড়িয়ে থাকা পথচারী নয়নকে চাপা দেয়।গুরুত্বর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment