রাজশাহীতে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

accident-001রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেটকার খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকাল পৌনে নয়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছী গ্রামের নিয়ামত আলী (৫৪) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের আব্দুল মান্নান সর্দার (৫৮)।

পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক ও এক আরোহী নিহত হন।

Related posts

Leave a Comment