দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না:ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও দক্ষতার সাথে এক যুগ ধরে রাষ্ট্র পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
শনিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রায় এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না । যাদের ঘর নেই সবাইকে ঘর করে দিচ্ছে সরকার। দেশে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment