ষ্টাফ রিপোর্টার, ২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সাভারের আশুলিয়ায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারির আয়োজনে এ ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন সেনাবাহিনীর ৯ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ কালে এসময় আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স,আশুলিয়া…
Read MoreMonth: January 2021
দুই ম্যাচ নিষিদ্ধ লিওনেল মেসি
১৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):লিওনেল মেসি লাল কার্ড দেখেছেন—এটাই ছিল সবার কাছে বিস্ময়কর এক ব্যাপার। মেসি–ভক্তদের জন্য এবার এল আরও এক হতাশার খবর। যদিও সবারই এটা জানা ছিল যে মেসি একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। এরপরও মাঠে ও মাঠের বাইরে অমায়িক আচরণের জন্য প্রায় সন্তর কাতারে পড়া আর্জেন্টাইন তারকার লাল কার্ড দেখা আর এর জন্য একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়াটা মেনে নেওয়া তাঁর ভক্তদের জন্য একটু কঠিনই। তবে বাস্তবতা হচ্ছে, তাদের এটা মেনে নিতে হচ্ছে যে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দেখা লাল কার্ডের জের ধরে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে…
Read More৩১ পৌরসভায় ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি
১৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার বিকেলে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন। এই দফায় সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, মানুষের আস্থা বেড়েছে ভোটের প্রতি। ইভিএমে ভোট দিলে ভোট…
Read Moreভারত বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লক্ষ করোনার টিকা দেবে: ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১৯ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এই কঠিন সময়ে ভারত বাংলাদেশকে উপহার হিসেবে বিশ লক্ষ করোনা ভাইরাসের ডোচ দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় স্টেট ব্যাংকের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে করোনা ভাইরাসের স্বাস্থ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন সারা দেশে শীতার্তদের মাঝে সরকারী প্রতিনিয়ত শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।অনুষ্ঠানে এসময় ভারতীয় স্টেট ব্যাংকের কান্টি…
Read Moreসাভারে বিনামূল্যে সবজি বিতরণ করলেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর
ষ্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাভারে নিজের আয় ও উপার্জনের অর্থ দিয়ে পরিত্যক্ত জমিতে সবজি চাষ করে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।শীতের সকালে ইউপি চেয়ারম্যান নিজেই সবজি খেত থেকে বিভিন্ন রকমের সবজি তুলে হেমায়েতপুর এলাকায় রাস্তার মধ্যে নিয়ে গার্মেন্টস শ্রমিক,রিকসা চালকসহ নি¤œ আয়ের মানুষের হাতে তুলে দেন। দুস্থদের মাঝে বিলিন করা সবজির মধ্যে রয়েছে লাউ,সিম,পেঁপে,বেগুন,কলা কাঁচা মরিচসহ আরো অনেক কিছু। ফরমালিক সুস্বাদু ও টাটকা সবজি বিনামূল্যে নেওয়ার জন্য প্রতিদিন মানুষ…
Read Moreআগামী ২০ জানুয়ারি ভারত থেকে আসছে ২০ লাখ টিকা
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):আগামী ২০ জানুয়ারি দেশে ২০ লাখ টিকা আসবে। অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার এই টাকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। আজ সোমবার সন্ধ্যায় সরকারের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল আবার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। তিনি বলেন, চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা। এর আগে আজ সকালে রিপোর্টাস৴ ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ২৬ জানুয়ারির মধ্যে সেরামের তৈরি…
Read Moreঘন কুয়াশায় ১০ ফেরি বন্ধ
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): ঘন কুয়াশায় রোববার রাত থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। নদী পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি যানবাহন পারাপারে নিয়োজিত। তবে কুয়াশায় নৌপথ দেখতে না পাওয়ায় রোববার রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সূত্র জানায়, রোববার রাত ১০টার পর থেকে…
Read Moreমানুষ উন্নয়ন চায় বলেই পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন: ওবায়দুল কাদের
১৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষ উন্নয়ন চায় বলেই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।তিনি বলেন, দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সকল সেক্টরে উন্নয়ন করে চলেছে। মানুষ এই সরকারের কাছে আরও উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।সেতুমন্ত্রী আজ সোমবার সকালে চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের…
Read Moreকরোনার ভ্যাকসিন দিতে ঢাকায় হবে ৩০০ কেন্দ্র:স্বাস্থ্যমন্ত্রী
১৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):চলতি মাসের ২৬ তারিখের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকা আসবে ভারত থেকে। আর এ টিকা দিতে রাজধানী ঢাকায় ৩০০টি কেন্দ্র করা হবে। আজ সোমবার এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি রাজধানীর রিপোটার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা জানান। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবে সরকার। এই টিকা আনার জন্য বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও সেরামের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তির কথা আগেই জানানো হয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমও ২৬ জানুয়ারির মধ্যে টিকা আসার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। আজ বিষয়টি নিশ্চিত…
Read Moreকরোনা টিকায় ভারতে ৫২ জন স্বাস্থ্যকর্মীর দেহে পার্শ্বপ্রতিক্রিয়া
১৭ জানুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):ভারতে করোনার ভ্যাকসিন নেওয়ার পর ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের মধ্যে একজনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল শনিবার থেকে দেশটিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোভিড টিকাদান কর্মসূচি। টিকা নেওয়ার পর তাৎক্ষণিক কারও শরীরে কোন সমস্যা দেখা না গেলেও রাত বাড়তেই বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে শুরু করে। আর কলকাতায় ভ্যাকসিন নেওয়ার পর এক নার্স অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম খবরটি আসে দিল্লি থেকে। সেখানে দুজন স্বাস্থ্যকর্মী…
Read More