বাংলাদেশকে ভ্যাকসিন উপহার দেয়ায় মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন যে ভারতের উপহার হিসেবে আমাদেরকে দেয়া করোনাভাইরাস ভ্যাকসিন ইতোমধ্যেই এখানে পৌঁছেছে। আমরা যে ভ্যাকসিন কিনেছি সেগুলো ২৫ থেকে ২৬ জানুয়ারি নাগাদ এখানে পৌঁছাবে।’প্রধানমন্ত্র্রী তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং হানড্রেড ইয়ারর্স অব দি ইউনিভার্সিটি অব ঢাকা : রিফ্লেকশনস ফ্রম দ্য অ্যালামনাই- ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল’ শীর্ষক ঐতিহাসিক আন্তর্জাতিক ই-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ভাষণে এ কথা বলেন।গতকাল…

Read More

সাভারের আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১১ বছরের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তৌহিদ বিন আজহার নামের (৬৫) এক মাদ্রাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।গভীর রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ বলছে,সাভারের আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় আবাসিক ভাবে হুরে জান্নাত মহিলা ও নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। পরে গেল শুক্রবার ওই মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। পরে ধর্ষণের শিকার শিশুটি আবাসিক মাদ্রাসা ভবন থেকে…

Read More

সাভারের আশুলিয়ায় এক ইলেকট্রিশিয়ানকে হত্যা

ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):পূর্ব শক্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় শাহাজাহান খন্দকার মনা নামের (৫০) এক ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।শুক্রবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী জানায়,আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় মনা মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন ইলেকট্রিশিয়ান শাহাজাহান খন্দকার মনা। রাতে পূর্ব শক্রুতার জের ধরে ৪০/৫০ জন সন্ত্রাসী তার ভাড়া ঘরে প্রবেশ করে অস্ত্রে সর্জ্জে সজ্জিত হয়ে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎিসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড…

Read More

দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হাইকোর্টে রিট

২১ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): বৈশ্বিক মহামারি করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।গাজীপুর ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম সরকার পিটিশনার হয়ে আজ রিটটি ( ৯৪৯/২০২১) দাখিল করেন।রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।কোনো বিলম্ব ছাড়াই রিটে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে আর্জি পেশ করা হয়েছে।রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বলেন, বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো.মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে…

Read More

বাংলাদেশের জন্য উপহার করোনার ২০ লাখ ডোজ হস্তান্তর

২১ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):: বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে দেয়া ভারতে উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ডের ২০ লাখ ডোজ হস্তান্তর করা হয়েছে।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে আজ ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এই ভ্যাকসিনগুলি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন।এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ভ্যাকসিনগুলি যথাযথ নিয়মানুসারে বাংলাদেশে পৌঁছে দেওয়ার পরে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…

Read More

করোনায় আক্রান্ত হয়ে বিপিএটিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিম ফারুকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিম ফারুক ।রাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতের পরিবারের সদস্যরা জানায় গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত বিপিএটিসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিম ফারুক ওই হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। নিহতের মৃত্যুতে বিপিএটিসি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Read More

আজ ভারত থেকে ৩৫ লক্ষ টিকা বাংলাদেশে এসেছে :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি,২০২১ (বিবিনিউজ):আজকে ভারত থেকে বাংলাদেশে ৩৫ লক্ষ করোনার টিকা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বৃহস্পতিবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় সাভার পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এর মধ্যে বিশ লক্ষ টিকা ভারত সরকারের উপহার স্বরুপ ও ১৫ লক্ষ টিকা অর্থের বিনিময়ে এসেছে । তিনি আরও বলেন স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষকে ভারত আশ্রয় দিয়ে বন্ধুত্বের কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বলেও বলেন তিনি।মতবিনিময় সভায় এসময়…

Read More

সাকিবের বোলিং নৈপুণ্যে জয় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ

২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিষিক্ত পেসার হাসান মাহমুদের বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। করোনার কারনে দীর্ঘ ১০ মাস পর প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ জাতীয় দল।আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর তিন ম্যাচের ওয়ানডে লড়াই।এ ম্যাচে প্রথমে ব্যাট হাতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে গুটিয়ে দেন সাকিব ও হাসান। সাকিব ৮ রানে ৪টি এবং অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান ২৮ রানে ৩ উইকেট নেন। জবাবে ৩৩ দশমিক…

Read More

কোভিডকালে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসকালে মানুষের জীবন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার অনেকটাই বাংলাদেশ এড়াতে পেরেছে।প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা অনকটাই এড়াতে পেরেছে এবং মানুষের জীবন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে দেশে করোনাভাইরাস পরিস্থিতি সহ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।’প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সাংসদ হাবিবর রহমান এবং জাতীয় পার্টির রওশন আরা…

Read More

রাজধানী থেকে ৩৫ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়া রাজধানীর উত্তরা ও দারুস সালাম এলাকা থেকে ৩৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।গভীর রাতে গোপন সংবাদের ভিতিত্বে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিতিত্বে রাতে আশুলিয়া এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল বাশার,বাশার মিয়া ও মোশারফ হোসেনকে আটক করা হয়।অন্যদিকে রাজধানীর উত্তরা পশিচম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ী ও জুয়ারিকে আটক করে র‌্যাব ৪। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, আজাহারুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আখতার হোসেন, মোরশেদ আলম ,মোয়াজ্জেম হোসেন,মেহেদী ,সাদী,মিজানুর রহমান,ইসকান্দার আলী,রুহুল আমীন…

Read More