ষ্টাফ রিপোর্টার,২৫ জানুয়ারি ২০২০১ (বিবিনিউজ):সাভারে একটি অবৈধ পাথর রিসাইকেল তৈরি কারখানার কারণে এলাকার ফসলি জমি বাড়ি ঘর নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার শিশুসহ নানা বয়সী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসী প্রতিবাদ করলে এলাকার মানুষজনকে বাড়ি ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এলাকাবাসী নিরুপায় হয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রায় এক বছর ধরে।এলাকাবাসী জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় স্থানীয় টিপু হাজী ও বাবুল হোসেনের কাছ থেকে ১২০ একর জমি ভাড়া নিয়ে ফাইভষ্টার এন্টারপ্রাইজ নামের একটি পাথর ভাঙ্গার রিসাইকেল তৈরির কারখানা গড়ে তোলেন ইসলাম হোসেন,রানা,রাজু,মামুন,ও জুয়েল নামের পাঁচ ব্যক্তি। পরিবেশ…
Read MoreMonth: January 2021
কারাগারে বন্দীর নারীসঙ্গ : সুপার ও জেলার প্রত্যাহার
২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):কাশিমপুর কারাগার– ১ এর জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। কারাবন্দী হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদ কারাগারের কর্মকর্তার কক্ষে এক নারীর সঙ্গে সময় কাটানোর ঘটনা ফাঁস হওয়ার পর এ নিয়ে মোট ৫ জনকে প্রত্যাহার করল কারা অধিদপ্তর। ৬ জানুয়ারি কারা কর্মকর্তারা তুষার আহমদের সঙ্গে এক নারীর সময় কাটানোর সুযোগ করে দেন। কারাগারের সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের চিহ্নিত করেছে ঘটনা তদন্তে কাজ করা দুটি কমিটি। এর আগে যে তিনজনকে প্রত্যাহার করা হয়েছিল- তারা হলেন ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো.…
Read Moreপ্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে , বাকিদের সপ্তাহে এক দিন:শিক্ষামন্ত্রী
২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যদি ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়, তাহলে প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার এক দিন আসবে। আজ রোববার জাতীয় সংসদে আইন প্রণয়নের আলোচনায় সাংসদদের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। দীপু মনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনেক। শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে…
Read Moreঅক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন পরিক্ষীত: স্বাস্থ্যমন্ত্রী
২৪ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের দেয়া অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে সহনশীল ও কার্যকর হিসেবে পরিগণিত হয়েছে। তিনি বলেন, ‘এই ভ্যাকসিন ভারত ও ইউকেতে পরীক্ষা শেষেই দেশে এসেছে। অন্যান্য ভ্যাকসিনের তুলনায় আমাদের দেশের আবহাওয়ায় এই ভ্যাকসিন সবচেয়ে বেশি মানানসই। তবে যেকোন ভ্যাকসিন প্রয়োগে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে।’ স্বাস্থ্যমন্ত্রী আজ রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, বর্তমানে সরকার দেশব্যাপী ৯ ধরনের ভ্যাকসিন প্রয়োগ করছে। সেখানেও ছোটখাটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ভ্যাকসিন…
Read Moreদেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান সেতুমন্ত্রীর
২৪ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ) : দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, সাম্প্রদায়িকতা নির্মূল করে অসাম্প্রদায়িক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে শেখ হাসিনার অব্যাহত প্রয়াসকে শক্তিশালী করতে হবে। এজন্য দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি স্বার্থান্বেষী মহল করোনার টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি টিকা সংগ্রহের…
Read Moreসাভারে দুই জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা
ষ্টাফ রিপোর্টার, ২৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের দেহরক্ষীসহ দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,গত পাঁচ বছর আগে মনিকগঞ্জ জেলার শিবালয় থানার শশিপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে সেনাবাহিনীর সেনিক পদ থেকে অবসার নেন। পরে তিনি পপুলার লাইফ ইন্সুরেন্স এর মালিক এবিএম ইউসুফ এর দেহরক্ষী হিসেবে চাকুরী নেন। পরে গতকাল বিকেলে তিনি মতিঝিলে আসার জন্য মানিকগঞ্জ এর নিজ বাড়ি থেকে বের হন।…
Read Moreগার্মেন্টস শিল্প টিকিয়ে রাখতে সরকার ২২ টি প্রণোদনা প্যাকেজ দিয়েছে :শিল্প প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ২২ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে গার্মেন্টস শিল্পগুলোকে টিকিয়ে রাখার লক্ষে সরকার ২২ টি প্রণোদনা প্যাকেজ দিয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,করোনার কালে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতির মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন শিল্প মন্ত্রণালয় দেশের মানুষের জন্য নতুন নতুন কর্মসৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়ত।মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read Moreকরোনায় নতুন শনাক্ত ৬১৯,মৃত্যু ১৫
২২ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৫ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৮৭ জন। আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৭ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার…
Read Moreউপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসী উদ্ধার
২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বৃহস্পতিবার জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।আইওএমের এক টুইটার বার্তায় বলা হয়, ‘কোস্টগার্ড সদস্যরা আজ ৮৬ অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ৭ নারী ও ১৯ শিশু রয়েছে।’এতে বলা হয়, ‘সেখানে থাকা আইওএম স্টাফরা চিকিৎসা সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করে।’২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশজুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃংখলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এ দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে শুরু করে।আইওএম জানায়, ২০২০ সালে মধ্য…
Read More১৪৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
২২ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘুর্ণিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করলো বাংলাদেশ। ৪ উইকেট নেন মেহেদি।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর ওয়ানডে ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।বাংলাদেশ বোলারদের নৈপুন্যে ৪৩ দশমিক ৪ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ রোভম্যান পাওয়েল ৬৬ বলে ৪১, অভিষেক ম্যাচ খেলতে নামা কেজর্ন ওটলি ৪৪ বলে ২৪, এনক্রুমার বোনার ২৫ বলে ২০ ও আলজারি জোসেফ ২১ বলে ১৭ রান করেন।বাংলাদেশের মেহেদি ৯ দশমিক ৪…
Read More