সাভারের আশুলিয়ায় ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে র‌্যাব -৪


ষ্টাফ রিপোর্টার,২০ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯০৪ বোতাল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।
মঙ্গলবার ভোর রাতে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ী দম্পতি হল ইকবাল হোসেন লেবু (৪৮) ও তার স্ত্রী নার্গিস বেগম (৩৭)।
র‌্যাব ৪ জানায়,আটক মাদক ব্যবসায়ী দম্পতি দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভারতীয় ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। পরে আজ ভোর রাতে তৈয়বপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেন্সিডিল,তিনটি স্মার্ট ফোন,নগদ ১২.৬৭০ টাকা উদ্ধার করা হয়। পরে আজ সকালে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

Related posts

Leave a Comment