ষ্টাফ রিপোর্টার, ১৯ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশ এর ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাভারের বিশমাইল এলাকায় সিএমপি সেন্টার এন্ড স্কুলে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসময় লেঃ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড আর্টডক’কে ৬ ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে অভিষেক করা হয়। এসময় তিনি অনুষ্ঠানে পৌছলে কোর অব মিলিটারী পুলিশ এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় তাকে জ্যেষ্ঠ সুবেদার আর্টডক’কে কোর অব মিলিটারী এর কর্ণেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে এসময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভারে ৬ষ্ঠ কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
