১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র সাংবাদিক ও পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে আজ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমার রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক সূত্র জানায়, নারী সাংবাদিক নেতা মনু গত রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন।
Read MoreMonth: October 2019
বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র চর্চায় এগিয়ে যাচ্ছে : স্পিকার
১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ এখন অনন্য উচ্চতায় উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫০টি সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশ। এছাড়া বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকসহ সকল সূচকে সুদৃঢ় অবস্থানে রয়েছে।’ স্পিকারের সাথে আলজেরিয়া পার্লামেন্টের প্রেসিডেন্ট স্লিমানে চেনাইন এর সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন…
Read Moreঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের শিকার
ধামরাই,১৪ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চার শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় পুলিশ ধর্ষণকারী ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসী ওই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। পুলিশ জানায় ধামরাইর পৌর এলাকার আমবাগান মহল্লায় একটি ভাড়া বাড়িতে ওই চার শিশুর পরিবারের সদস্যরা বসবাস করে আসছিলো ওই শিশুদের বা মা ধামরাইর বিভিন্ন পোশাক কারখানায় চাকুরী করে আসছিলো তারা কারখানায় যাওয়ার পরে ওই এলাকার ব্যক্তি আফছার উদ্দিন (৫৫) গেল ১১ ও ১২ অক্টোবর ওই চার শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার দোতলা বাড়ির ছাদে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে গতকাল ওই চার শিশু অসুস্থ হয়ে…
Read Moreবাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনাতেও রোল মডেল : প্রধানমন্ত্রী
১৩ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে একটি রোল মডেল দেশ। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেলই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও রোল মডেল হিসেবে একটা সম্মান পেয়েছি।’ শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘বন্যা, খরা, ঘুর্ণিঝড়, অগ্নিকান্ড- এসবে ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা ব্যবস্থা নেয়ার ইতোমধ্যে আমরা তা নিয়েছি। যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে…
Read Moreসাভারের আশুলিয়ায় ফ্ল্যাট বাসায় ডাকাতি
সাভার,১৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুটি ফ্ল্যাট বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই দুটি ফ্ল্যাটের সবাইকে হাত বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটপাট করেছে। ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকার জনৈক সোলেমান মিয়ার বাড়িতে এ দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ভোর রাতে টংগাবাড়ি এলাকার সোলেমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুধাবী প্রবাসী আল মামুন ও স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের দুটি ফ্ল্যাট বাসার দরজা ভেঙ্গে ৮/১০ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে এসময় ডাকাতরা আবুধাবী প্রবাসী আল মামুনের স্ত্রী দুলালী আক্তার পরিবারের সদস্য দেলোয়ার হোসেন, ও যুবায়ের হোসেনকে…
Read Moreদুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে:জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সাভার,১৩অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অভিযান শুরু করেছে যেখানে অপরাধ পাবো সেখানেই ধরবো সেটা সরকারী জনপ্রশাসের ক্ষেত্রে হোক রাজনীতি ক্ষেত্রেই হোক অথবা ব্যবসায়ী মহলে হোক যেকোন রকম দুর্নীতি বাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী কাজ…
Read Moreসাভারে ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে গিয়ে দুই জন নিহত
সাভার,১৩অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ দুই জন নিহত হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি পরে সে বিষাক্ত গ্যাস বিষক্রিয়ায় মারা যান পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে…
Read Moreদুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সাভার,১৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অভিযান শুরু করেছে যেখানে অপরাধ পাবো সেখানেই ধরবো সেটা সরকারী জনপ্রশাসের ক্ষেত্রে হোক রাজনীতি ক্ষেত্রেই হোক অথবা ব্যবসায়ী মহলে হোক যেকোন রকম দুর্নীতি বাজদের ধরতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৬৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন কথা বলার চেয়ে প্রধানমন্ত্রী…
Read Moreভূঞাপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত
জুলিয়া পারভেজ,টাঙ্গাইল প্রতিনিধিঃ “নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্য নিয়ে ভূঞাপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা। এরআগে একটি র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। . উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মত নাসরিন পারভীন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয়, সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান…
Read Moreসব দাবি মানার পরও বুয়েটে আন্দোলন অযৌক্তিক: প্রধানমন্ত্রী
১২ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):সব দাবি মেনে নেয়া নেয়ার পরও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, বুয়েটে হত্যাকাণ্ডের পর কারো আন্দোলনের জন্য অপেক্ষা করি নাই, প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, নারী ক্ষমতায়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও নারীদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে। এসময় নারী পাচার রোধে সবাইকে সচেতন হওয়ার…
Read More