সড়ক ব্যবহারে সকলকে যত্নবান হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চালক, পথচারিসহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, সকলকে রাস্তায় চলাচলে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘অহেতুক একটি প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। যানবাহন চালকদের ও একটি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেন বিশিষ্ট ফ্লাইওভার, সেতু এবং বাইপাসসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে একথা বলেন। তাঁর সরকার সড়ক উন্নয়ন করছে তবে, সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে যতœবান…

Read More

সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার

সাভার,১৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সকালে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি খালি যায়গায় মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরে সাভার মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। লাশটি ক্ষত বিক্ষত ছিলো। নিহত ওই ব্যক্তি হেমায়েতপুরের কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো। তার বাড়ি রংপুর জেলার…

Read More

জাতীয় স্মৃতিসৌধে তাহা আহইয়ানের শ্রদ্ধা নিবেদন

সাভার,১৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফরত তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান। বুধবার দুপুরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। পরে তিনি শহীদ স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও এক মিনিট শহীদদের স্বরণে নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ সফরত তুরুস্কের ইসলামিক কো অপারেশন ইয়োথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আহইয়ান সাংবাদিকদের বলেন তুরুস্ক সবসময় বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সবসময় তুরুস্ক…

Read More

জাবির ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাভার ১৬ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ মিছিলটি এসময় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় দুর্নীতির দায় নিয়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান। অন্যদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম নিজ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উদ্বোধন শেষে বলেন বলেন বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই হলগুলোতে তল্লাশী করা…

Read More

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত : সার্বিয়ার স্পিকার

১৫ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ: সার্বিয়া পার্লামেন্টের স্পিকার মিজ মাজা গজকোভিচ বলেছেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও সার্বিয়র বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার সন্ধ্যায় বেলগ্রেডে আইপিইউ’র ভেন্যু সাভা সেন্টারে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাতকালে সার্বিয়ার পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়। সার্বিয়া পার্লামেন্টের স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে নতুন করে…

Read More

সাভারের আশুলিয়ায় ট্রাক চাপায় নিরাপত্তাকর্মী নিহত

সাভার,১৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বালু ভর্তি ট্রাক চাপায় গোলাম রব্বানী নামের (৩৫) একটি পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই যুবক উত্তরা থেকে আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে ইউনিক বাসষ্ট্যান্ডে আসার জন্য রওয়ানা দেন পরে তিনি ইউনিক বাসষ্ট্যান্ডে নামার পরে পিছন থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। নিহত ওই যুবক আশুলিয়ার ডিইপিজেড এলাকার ইয়াং ওয়ান গার্মেন্টস এ নিরাপত্তাকর্মীর চাকুরী করতো। এবিষয়ে আশুলিয়া থানার এস আই নাহিদ বলেন নিহত যুবকের লাশ পরিবারের…

Read More

ঢাকার ধামরাইয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

ধামরাই,১৫ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে গতকাল চার শিশু ধর্ষণের ঘটনায় রেশ কাটতে না কাটতেই আবারও পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী সবজি বিক্রেতা গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় পাঁচ বছরের ওই শিশুটি তার বাবা মার সাথে ধামরাইর ইসলামপুরে একটি বাড়িতে ভাড়া থাকতো গতকাল রাতে তার বাবা মা পোশাক কারখানায় কাজে চলে গেলে প্রতিবেশী সবজি বিক্রেতা গোলাম মোস্তফা (৫০) ওই শিশুকে ধরে নিয়ে জোর পূর্বক তার ঘরে নিয়ে তাকে ধর্ষন করে পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে বললে শিশুটির বাবা মা গভীর…

Read More

এমপি থেকে শুরু করে মেম্বাররাও এখন এলাকায় থাকেন না : রাষ্ট্রপতি

১৪ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, হাওরের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। রোববার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে নাগরিক কমিটি আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন রাষ্ট্রপতি। প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশপাশি শিক্ষায় হাওরাঞ্চল অনেক এগিয়ে গেছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল হামিদ বলেন, শুধু ভালো রেজাল্ট অর্জন করলেই চলবে না, শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক…

Read More

দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন শেখ ফজলে নূর

১৪ অক্টোবর ,২০১৯(বিবিনিউজ):বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাপস বলেন, আদালতের নির্দেশ সত্ত্বেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই বাচ্চুর বিরুদ্ধে মামলা না করার দায়ে সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনার মামলায় বাচ্চুকে আসামি করে চার্জশিট দিতে সুপ্রিম কোর্টের আপিল…

Read More

নিয়ন্ত্রণে এনেছে ক্যালিফোর্নিয়ার দাবানল

১৪ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : অগ্নিনির্বাপক কর্মীরা ক্যালিফোর্নিয়ার দক্ষিণে দাবানল নিয়ন্ত্রণে এনেছে। এর আগে প্রায় ১ লাখ লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিয়ে এসেছে তারা। আগুনের জন্য বিপদজনক এই এলাকায় জরুরি সতর্ক সংকেত লাল পাতাকার অধীন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রবল বায়ু প্রবাহ রয়েছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে ছড়িয়ে পড়া দাবানলের মধ্যে বৃহত্তর লস এঞ্জেলেসের সানফার্নানদো উপত্যাকার স্যাডলার্ডজি দাবানল ভয়ঙ্কর রূপ নিয়েছে। শনিবার নাগাদ লস এঞ্জেলেস’র উপশহরের উত্তরে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ৭ হাজার ৫৫১ একর বনভূমি গ্রাস করেছে এই দাবানল। তাপমাত্রা কমে…

Read More